জাতীয় পতাকার মান রক্ষা সৈনিকদের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব। রবিবার সাভারে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীকে আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, পেশাদার ও সর্বাধুনিক হিসেবে গড়ে তোলার কার্যক্রম সরকার অব্যাহত রেখেছে। সেনা সদস্যদের জীবনযাপনের মান আরও উন্নত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সেনা সদস্যদের জন্য ‘ওয়ান র্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়নের প্রক্রিয়া চলমান আছে বলে অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী।


