জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারল বাংলাদেশ, ফিকে হলো ফাইনালের স্বপ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতেই ধাক্কা খেয়ে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। এ হারে টাইগারদের ফাইনালে ওঠার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল।
ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৩৩ ওভারেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে তারা।
ম্যাচ শেষে ব্যাটারদের পারফরম্যান্সের দিকে আঙুল তুলেছেন তাসকিন আহমেদ।



