…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
সিলেট বিভাগ

বড়লেখায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে পুলিশের তদন্ত

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সুমি জাহান (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চন্ডিনগর গ্রামের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমি জাহান দুবাইপ্রবাসী আহাদুজ্জামান (৪০)-এর প্রথম স্ত্রী। সোমবার বিকেল ৩টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে বিষয়টি বড়লেখা থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত গৃহবধূর ১৭ বছর বয়সী এক মেয়ে ও ১১ বছর বয়সী এক ছেলে রয়েছে।

বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর কথা রয়েছে।

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্তে কোন পথে এ মৃত্যু ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্ত শেষ হলেই এ মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

পূজার ছুটিতে পর্যটকের অপেক্ষায় সিলেট: পাঁচ দিনে ৫০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা, প্রস্তুত হোটেল-প্রশাসন

দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিকে সামনে রেখে পর্যটকদের বরণে প্রস্তুতি নিচ্ছে সিলেট। পাহাড়ের পাদদেশে নদী, পাথরঘেরা জলধারা, সবুজ চা-বাগান আর জলাবনের ন…

সিলেট বিভাগ

উত্তর শাহবাজপুরে উত্তরাধিকার সনদ জালিয়াতির অভিযোগ, চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে উত্তরাধিকার সনদ জালিয়াতি করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্য…

সিলেট বিভাগ

বড়লেখায় নিসচা'র উদ্যোগে সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে বিশেষ কার্যক্রম

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, তীব্র যানজট নিরসন এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড়লেখায় টানা চার দিন ধরে বিশেষ ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনতামূলক কার্যক্রম…

সিলেট বিভাগ

বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত চৌধুরী

নিজ নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বড়লেখা ও জুড়ীতে সোমবার বিকেল থেকে তিন দিনের সফরে রয়েছেন পর…