…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
অর্থনীতি ও ব্যবসা

আমিরাতে জনতা ব্যাংক টিকিয়ে রাখতে ২০০ কোটি দিরহাম মূলধন সহায়তার দৃঢ় প্রতিশ্রুতি সরকারের

নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের কার্যক্রম টিকিয়ে রাখতে ২০০ কোটি দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৭০৬ কোটি টাকার মূলধন সহায়তা দেওয়ার ‘দৃঢ় প্রতিশ্রুতি’ দিয়েছে সরকার।

সম্প্রতি সরকারের পক্ষে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে একটি আনুষ্ঠানিক প্রতিশ্রুতিপত্র পাঠিয়ে ব্যাংকটির আর্থিক ভিত্তি শক্তিশালী করার এই ঘোষণা দেন।

এর আগে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের মূলধন-ঘাটতি সংক্রান্ত শর্ত পূরণের জন্য প্রথম দফায় ১ হাজার কোটি টাকার বেশি বা ৩০ কোটি দিরহাম জোগান দেওয়া হয়েছিল। তবে শুধু শাখার ঘাটতি পূরণেই সন্তুষ্ট না হয়ে প্রধান ব্যাংকের সার্বিক আর্থিক চিত্র বিবেচনা করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আরও সুনির্দিষ্ট শর্ত জুড়ে দেয়। এরই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে এই বড় অঙ্কের মূলধন জোগানের আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হলো।

জানা যায়, পরিশোধিত মূলধন ঘাটতির কারণে এর আগে ইউএই কেন্দ্রীয় ব্যাংক দেশটিতে জনতা ব্যাংকের শাখাগুলোর কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। দেশটির নিয়ম অনুযায়ী শাখাগুলোর জন্য ৪০ কোটি দিরহাম পরিশোধিত মূলধন থাকার কথা থাকলেও ছিল মাত্র ১০ কোটি দিরহাম।

পরবর্তীতে সরকারের জরুরি হস্তক্ষেপে ১ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ পাঠানো হলে আবুধাবি, দুবাই, শারজাহ ও আল আইনে অবস্থিত চারটি শাখার কার্যক্রম সাময়িকভাবে রক্ষা পায়।

১৯৭৬ সাল থেকে প্রবাসীদের সেবা দিয়ে আসা এই ব্যাংকটির প্রধান কার্যালয়ের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতেই এখন এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অর্থ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইন ও প্রক্রিয়া মেনেই এই প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন করা হবে।

সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী লাখো প্রবাসী বাংলাদেশির রেমিট্যান্স পাঠানো, সঞ্চয়ী হিসাব পরিচালনা, বন্ডে বিনিয়োগ এবং দুই দেশের মধ্যকার বাণিজ্যে ঋণপত্র খোলার ক্ষেত্রে জনতা ব্যাংকের এই শাখাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

শাখাগুলো বন্ধ হয়ে গেলে প্রবাসীদের ব্যাংকিং সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর একটি গুরুত্বপূর্ণ চ্যানেলও সংকুচিত হয়ে পড়ত। দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারিত্ব এবং প্রবাসীদের স্বার্থ সুরক্ষার্থেই সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ নিয়েছে।

এখন নতুন প্রতিশ্রুতি অনুযায়ী মূলধন জোগানের প্রক্রিয়া সম্পন্ন হলে আমিরাতে জনতা ব্যাংকের চার শাখার কার্যক্রম দীর্ঘমেয়াদে স্থিতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

আন্তর্জাতিক বাজারে আবারও ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি নিয়ে নতুন উদ্বেগ

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১১০ ডলারে উঠেছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের …

অর্থনীতি ও ব্যবসা

বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’: চীনা ব্যাংকের সরাসরি কার্যক্রম ও অর্থায়নের সুযোগ প্রসারে সম্মেলন

বাংলাদেশে চীনা ব্যাংকগুলোর সরাসরি কার্যক্রম পরিচালনা এবং বিনিয়োগ অর্থায়নের নতুন ক্ষেত্র উন্মোচনের বার্তা নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়ে…

অর্থনীতি ও ব্যবসা

এক নোটিশে ছাঁটাই কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানের ৭৩৯ শ্রমিক-কর্মচারী, ফটকে পুলিশ

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানের ৭৩৯ জন শ্রমিক-কর্মচারীকে দ্বিতীয় দফায় ছাঁটাই করা হয়েছে। এক নোটিশে এত বিপুলসংখ্যক…

অর্থনীতি ও ব্যবসা

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে চার দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধনের ডাক

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে চার দফা দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধনের ডাক দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক অধিকার ফোরাম।…