…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
জাতীয়

ধর্মের নামে দেশে কোনো বিভেদ নয়, একমাত্র পরিচয় বাংলাদেশের নাগরিক: চট্টগ্রামে পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

দেশে ধর্মের নামে যেন কোনো বিভেদ না থাকে—সেই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি মণ্ডপ পরিদর্শনে যান।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, ‘১৯৭১ সালে এই বাংলাদেশের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। যারা যুদ্ধ করেছিলেন, যারা শহীদ হয়েছিলেন, সেদিন কিন্তু আমরা দেখিনি—কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা কোনো ধর্ম দেখিনি, আমরা শুধু দেখেছি তারা মুক্তিযুদ্ধ করছিল।’

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও ধর্মের পরিচয় মুখ্য ছিল না বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে এই দেশের মানুষ, ছাত্র-জনতা এক স্বৈরাচারকে বিদায় করেছে। কেউ কিন্তু আমরা জিজ্ঞেস করিনি, গুলি খাওয়া মানুষটি কি মুসলমান নাকি হিন্দু, বৌদ্ধ নাকি খ্রিস্টান। আগামীর বাংলাদেশেও ধর্মের নামে যেন কোনো বিভেদ না থাকে।’

তিনি বলেন, ‘আজ দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটুকু বলার জন্যই যে, এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে-যাই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। আমাদের একমাত্র পরিচয় ধর্মের পরিচয় না। আমাদের একমাত্র পরিচয়, আমরা বাংলাদেশের নাগরিক।’

দেশ পরিচালনায় সবার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি হিন্দু হোন, মুসলমান হোন, বৌদ্ধ হোন বা খ্রিস্টান—যাই হোন না কেন, একটি সুন্দর ও স্বাবলম্বী দেশ গড়তে বর্তমান সরকার সকলের সহযোগিতা প্রত্যাশা করে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং চট্টগ্রাম নগর ও জেলার সংসদ সদস্যরা। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় পূজা উদযাপন পরিষদের সদস্যরা প্রধানমন্ত্রীকে একটি বনসাই গাছ উপহার দেন। প্রধানমন্ত্রী মণ্ডপের উন্নয়নে নগদ ২০ লাখ টাকা অনুদান দেন।

এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পূজামণ্ডপে যান।

চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রীর এই পূজামণ্ডপ পরিদর্শন ও সম্প্রীতির বার্তা স্থানীয় সনাতন সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আসা এই বার্তাকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

দক্ষিণ কোরিয়ার চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ, সিউলে প্রতিমন্ত্রী নুরের তাগিদে কর্মীর সুযোগ বাড়ানোর উদ্যোগ

দক্ষিণ কোরিয়ার স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ …

জাতীয়

বিডিআরআইএস রক্ষণাবেক্ষণে সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সব কার্যক্রম

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে সারা দেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্…

জাতীয়

চট্টগ্রামে পূজামণ্ডপে প্রধানমন্ত্রী: ‘সবার একমাত্র পরিচয় বাংলাদেশি’, পূজা পরিষদকে ২০ লাখ টাকার অনুদান

রংপুর ও রাজশাহী সফরের পর এবার চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জে জে এম সেন হলের পূজামণ…

জাতীয়

ফরিদগঞ্জে সংবাদ করায় ইত্তেফাকের সাংবাদিকের ওপর হামলা, এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। ফরিদগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল প…