…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
সিলেট বিভাগ

বড়লেখায় নিসচা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিতে নিসচার নেতাকর্মী, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবু আলম মাহবুব এবং সঞ্চালনা করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন নিসচার সিনিয়র সহসভাপতি মার্জানুল ইসলাম।

সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, নিসচার উপদেষ্টা সুলতান আহমদ খলিল, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহসভাপতি গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আহিদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তাঁর প্রিয়তমা সহধর্মিণী জাহানারা কাঞ্চনকে সড়ক দুর্ঘটনায় হারানোর শোককে শক্তিতে পরিণত করে নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলন গড়ে তোলেন। সড়ক দুর্ঘটনা নিছক নিয়তি নয়; এটি একটি মানবসৃষ্ট বিপর্যয়। এই বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করতে ১৯৯৩ সালের ১ ডিসেম্বর ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলনের সূচনা হয়।

বক্তারা আরও বলেন, নিসচার কার্যক্রম কারও বিরুদ্ধে নয়; এটি একটি সামাজিক আন্দোলন। সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সংগঠনটি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সবার সহযোগিতায় বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত করতে নিসচার নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ধ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্গাপূজা উপলক্ষে সড়কে শৃঙ্খলা, যানজট নিরসন ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের জন্য নিসচার ভূয়সী প্রশংসা করেন। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিসচার নেতৃবৃন্দকে সড়ক নিরাপত্তা কমিটি ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অন্তর্ভুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে দুপুর ১২টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব জমির উদ্দিনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রতি বছর ২২ অক্টোবর সারাদেশে নানা কর্মসূচি পালিত হয়। বড়লেখায় এ বছর উপজেলা প্রশাসন ও নিসচার যৌথ আয়োজনে র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হলো।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

বিকেল থেকে সিলেটের ১০ এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস থাকবে না, ভোগান্তিতে পড়তে পারেন বাসিন্দারা

বিকেল থেকে সিলেট নগরীর ১০টি এলাকায় টানা পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া এই বিচ্ছিন্নতায় সংশ্লিষ্ট এলাকাগুলোর ব…

সিলেট বিভাগ

সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় নিহত শায়েস্তাগঞ্জের যুবক: প্রবাসে সড়কে প্রাণ গেল হবিগঞ্জের সন্তানের

সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় নিহত হয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এক যুবক। সিলেট বিভাগের এই সন্তানের প্রবাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর বৃহস্পতি…

সিলেট বিভাগ

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, চালকসহ দুজন নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে …

সিলেট বিভাগ

তিন বিভাগে পলিটেকনিকের কার্যক্রম শুরু, সিলেটে আট বছরেও শেষ হয়নি নির্মাণকাজ

দেশের তিনটি বিভাগে নতুন পলিটেকনিক ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হলেও সিলেটে চিত্রটা সম্পূর্ণ উল্টো। এখানে আট বছর পেরিয়ে গেলেও ইনস্টিটিউটের নির্মাণকাজই …