…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
জাতীয়

টানা ছুটি আর শীতের সবজির আগমনে কাঁচাবাজারে স্বস্তি, কমেছে ডিমের দামও

নিজস্ব প্রতিবেদক

টানা ছুটিতে অনেকটা ফাঁকা রাজধানীর কাঁচাবাজারে উঠেছে শীতকালীন সবজি শিম, ফুলকপি ও মুলা। শীতের সবজির আগমনে কমেছে কিছু সবজির দাম। ক্রেতার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। নিম্নবিত্ত মানুষের সস্তা আমিষের জোগান দেওয়া ডিমের দামও গত সপ্তাহের তুলনায় কমেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাসাবো বাজারে প্রতি কেজি ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি ও পটোল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বেগুন ও কাঁকরোলের কেজিও ৮০ টাকা। শীতের আগাম জাতের মুলা ও ঢ্যাঁড়সের দাম কেজিপ্রতি ৭০ টাকা। তবে আগাম শিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিতে ১২০ টাকা। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ও মিষ্টিকুমড়া। প্রতি কেজি পেঁপে ৩০ টাকা ও মিষ্টিকুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৭০ টাকায় বিক্রি হয়।

বাজারে কাঁচা মরিচ মানভেদে কেজিতে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা এবং কচুরমুখি কেজি ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।

সবজি ক্রেতা আসিফ ইকবাল বলেন, ‘বাজারের সস্তা সবজি হচ্ছে লাউ, পেঁপে। দামি সবজি টমেটো ও শিম। শীতকালীন সবজি বাজারে আসায় কিছুটা দাম কমেছে।’

মুরগির বাজারে দামে তেমন পরিবর্তন নেই। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৮৫ টাকা ও সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি বিক্রেতা দিলাল বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরেই মুরগির দাম ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে আছে। ১০ টাকা কমে আবার অন্য সপ্তাহে ১০ টাকা বাড়ে। ঘুরিয়ে-ফিরিয়ে ২০০ টাকার আশপাশে দাম থাকে। আর সোনালি ৩১০ থেকে ৩২০ টাকার মধ্যে থাকে। আজকে ৩১০ টাকা কেজি বিক্রি করছি।’

তবে ডিমের দাম ডজনে আগের চেয়ে ১০ টাকা কমেছে। প্রতি ডজন ব্রাউন ডিম ১৪০ টাকা ও সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হালিপ্রতি ডিম বিক্রি হচ্ছে ৪৬ টাকায়।

শান্তিনগর আলিয়া ট্রেডার্সের মালিক হানিফ শেখ বলেন, ‘মুরগির ডিম প্রতিদিনই ওঠানামা করে। আজকে ব্রাউন ডিম ডজন ১৪০ টাকা আর সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি করছি। গত সপ্তাহে ১৫০ টাকা ডজনও বিক্রি করেছি।’

গরুর মাংস আগের মতোই কেজি ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে তেলাপিয়া ২৫০–৩০০, পাঙাশ ২০০–২৫০, কাতল ৩৫০–৮০০ ও চিংড়ি ৮০০–১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা ৩৫০ থেকে ৪০০, রুই ৪৫০ থেকে ৫০০ ও ট্যাংরা ৭০০ টাকা দরে পাওয়া যাচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০, মৃগেল ২৫০ থেকে ৩০০, বাইম ৬০০ থেকে ৮০০, দেশি কই ৭০০ থেকে ৮০০, চাষের কই ৩০০, পোয়া ২৬০ ও সইল ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা দরে।

রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে হাজার টাকার বেশি গুনতে হবে। মাছের দাম নির্ভর করে আকার এবং জীবিত না মৃত—তার ওপর। প্রতিটি বাজারে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমবেশি হতে পারে।

মাছ বিক্রেতা শাহ আলম বলেন, ‘মাছের দাম আগের মতোই আছে। শুক্রবার সকালের দিকে একটু দাম বেশি থাকে, বিকেলে আবার কমে যাবে। মাছের দাম সব সময় চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। জীবিত ও মৃতের ওপরও দাম ওঠানামা করে।’

সব মিলিয়ে টানা ছুটির কারণে ক্রেতার চাপ কম থাকা ও শীতের সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর কাঁচাবাজারে আপাতত স্বস্তির বাতাস বইছে। শীত পুরোপুরি জেঁকে বসলে সবজির সরবরাহ আরও বাড়বে এবং দাম আরও কমতে পারে বলে ক্রেতা-বিক্রেতারা আশা করছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে একাধিক সমঝোতা স্মারকের প্রত্যাশা, কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে: টোকিও

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা করা হচ্ছে। একই সঙ্গে জাপানের পক্ষ থেকে বলা হয়েছে, এই সফর…

জাতীয়

লঞ্চ থেকে পড়ে নিখোঁজের ৫ দিন পর মেঘনার চরে মিলল সোহেলের লাশ, শনাক্ত করলেন ভাই

বরিশালের হিজলায় মেঘনা নদীর তীর থেকে সোহেল ব্যাপারী (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হিজলা গৌর…

জাতীয়

মাদারীপুরে দাঁড়িয়ে থাকা পুলিশের রেকারে প্রাইভেট কারের ধাক্কা, হোটেল ব্যবসায়ী সেলিম নিহত

মাদারীপুরে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় সেলিম হাওলাদার নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোর…

জাতীয়

১৪ বছর ধরে চলা ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত: ভেঙে ফেলা হবে অবকাঠামো, সড়ক হবে ছয় লেনের

ঢাকা-গাজীপুর বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প আনুষ্ঠানিকভাবে বন্ধ হতে যাচ্ছে। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত নির্…