…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
প্রবাস

কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতি: পাঁচজনের বিরুদ্ধে তিন অভিযোগ, একজনের নামে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

কানাডায় অভিবাসন জালিয়াতির একটি বড় ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তদন্তে ২০৯ জন বাংলাদেশির ২৪৩টি অস্থায়ী আবাসিক ভিসার (টিআরভি) আবেদনে জালিয়াতির তথ্য উঠে এসেছে।

কানাডার সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে, অভিযুক্তদের মধ্যে চারজন হলেন রাসেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া ও কাজী নাফিজ আলম। গত ২২ অক্টোবর তারা ভ্যালিফিল্ড আদালতে হাজির হন।

পঞ্চম অভিযুক্ত মো. রাকিবুল হাসান বর্তমানে বাংলাদেশে রয়েছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সিবিএসএ জানায়, ২০২৪ সালের ৩ জুলাই কুইবেকের মার্সিয়ে শহরের একটি ব্যক্তিগত বাসভবনে তল্লাশি ও যাচাই কার্যক্রম চালানো হয়। এতে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে শহরের পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও অংশ নেন। সেখানে কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন লঙ্ঘনের কয়েকটি আলামত পাওয়ার পর ওই বছরের আগস্টে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়।

তদন্তে দেখা যায়, ২০৯ জন বাংলাদেশির জন্য মোট ২৪৩টি অস্থায়ী আবাসিক ভিসার আবেদন জমা দেওয়া হয়েছিল। এসব আবেদনে কানাডার নাগরিকদের আমন্ত্রণকারী হিসেবে দেখানো হয়। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, জাল কাগজপত্র ও মিথ্যা তথ্য ব্যবহার করে বাংলাদেশিদের ভিসা পেতে সহায়তা করার জন্য একটি পরিকল্পিত ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল।

২০২৫ সালের ৩ জুন কুইবেক ও অন্টারিওতে চারটি তল্লাশি পরোয়ানা কার্যকর করেন তদন্তকারীরা। এ সময় সংগ্রহ করা নথিপত্র ও কম্পিউটার সরঞ্জামসহ বিভিন্ন আলামতে পাঁচজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

জালিয়াতির ঘটনাটির ব্যাপকতা ও জটিলতা বিবেচনায় তদন্তকারীরা সবচেয়ে শক্তিশালী প্রমাণ রয়েছে, এমন ৭৯টি ভিসা আবেদনের ওপর গুরুত্ব দেন। অর্থাৎ অভিযোগের ভিত্তি হিসেবে সেই আবেদনগুলোই প্রধান ভূমিকা রেখেছে।

অভিযুক্তদের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগ হলো, এক বা একাধিক ব্যক্তিকে কানাডায় প্রবেশে সহায়তার জন্য ষড়যন্ত্র করা। কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইনের ১১৭(১) ও ১১৭(৩) ধারায় এটি অপরাধ।

দ্বিতীয় অভিযোগ, অভিবাসন আবেদনে গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা ভুল তথ্য দিতে জেনেশুনে অন্যদের প্ররোচিত করা বা সহায়তা করা। এ ক্ষেত্রে আইনের ১২৬ ধারা ও ১২৮(ক) অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে।

তৃতীয় অভিযোগ, কানাডার অভিবাসন আইন লঙ্ঘনে জেনেশুনে অন্যদের প্ররোচিত করা বা সহায়তা করা। আইনের ১৩১ ধারা ও ১১৭(৩) ধারায় এটিও অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে, আদালতের যাচাই ও অনুমোদনসাপেক্ষে তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো এখনো আদালতের যাচাইয়ের অপেক্ষায় রয়েছে, অর্থাৎ অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।

২০৯ জন বাংলাদেশি আবেদনকারীর ভিসার ভবিষ্যৎ এবং এই জালিয়াতিচক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, তা নিয়ে এখন প্রশ্ন রয়েছে। মামলাটির পরবর্তী শুনানি ও আদালতের সিদ্ধান্তের দিকেই এখন সবার নজর।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

প্রবাস বিভাগের আরও খবর

প্রবাস

গ্রেপ্তার হলেই বাতিল হতে পারে মার্কিন ভিসা, কঠোর সতর্কতা দূতাবাসের

কোনো মামলায় গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিদ্যমান মার্কিন ভিসা বাতিল হতে পারে বলে কঠোর সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে গ্রেপ্…

প্রবাস

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন প্রবাসীকল্যাণমন্ত্রী, দায়িত্ব দেখালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশের কূটনৈতিক কোনো ঘাটতি ছিল কি না — এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি প্রবাসীকল্যাণ ও বৈদেশি…

প্রবাস

ফ্রান্সে বিক্ষোভের লুটপাটে বাংলাদেশিদের দোকানও ক্ষতিগ্রস্ত: ৯০ হাজার ইউরোর মাল লুট এক ব্যবসায়ীর, আতঙ্কে প্রবাসীরা

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভের মধ্যে গত সপ্তাহে বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে প্যারিসে প্রবাসী বাং…

প্রবাস

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী সাহেদের মরদেহ বগুড়ার গ্রামে, স্বজনদের কান্নায় ভারী মাদলা

সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি সাহেদ আহমেদ আশিকের (৩৫) মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছেছে। প্…