…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
আইন ও অপরাধ

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)। তাঁদের বিরুদ্ধে অটোরিকশা চুরির অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।

চুরি হওয়া অটোরিকশাটির মালিক সিদ্দিকুর রহমান সোহেল। তিনি বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে।

সরেজমিনে দেখা যায়, উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলে দুজনের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। মরদেহ ঘিরে স্থানীয় লোকজন জড়ো হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতহাল করছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের ভাষ্য, ভোরে সোহেলের বাড়ির সামনের মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় সোহেল চিৎকার করে জানান, তাঁর অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজন মুসল্লি নামাজ ছেড়ে চোর সন্দেহে ওই ব্যক্তিদের পিছু নেন। তাঁদের আটক করতে না পেরে মসজিদের মাইকে অটোরিকশা চুরির ঘোষণা দেওয়া হয়।

এরপর স্থানীয় লোকজন বিভিন্ন দিক থেকে ধাওয়া করেন। তাঁদের দাবি, ওই দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অটোরিকশাটি রেখে ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর চেষ্টা করলে চারদিক থেকে তাঁদের ঘিরে ফেলেন স্থানীয় লোকজন। এ সময় লোকজনের মারধরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

অটোরিকশার মালিক সিদ্দিকুর রহমান সোহেল বলেন, বাথরুমের মেঝে ঢালাইয়ের জন্য রাতে দুই বস্তা সিমেন্ট এনেছিলেন, সেগুলো অটোরিকশায় ছিল। ভোর চারটার দিকে উঠে অটোরিকশাটি চার্জে দিতে যান, এরপর আবার ঘুমিয়ে পড়েন।

সোহেল বলেন, কিছুক্ষণ পর তাঁর ছোট মেয়ে কান্না করে ওঠে। তাকে বুকে নিয়ে ঘুম পাড়াচ্ছিলেন। এর মধ্যে চোরেরা অটোরিকশার ঘরের তালা কেটে ভেতরে ঢোকে। প্রথমে তাঁর ঘরের দরজায় দুবার আঘাত করে। পরে তাঁর স্ত্রী বলেন, তুমি ঘুমাচ্ছ, আর আমাদের অটোরিকশা নিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিছানা থেকে লাফ দিয়ে উঠে বারান্দা দিয়ে বের হয়ে অটোরিকশার পেছনে টান দেন। তারা তাঁকে নিয়েই অটোরিকশা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তিনি অটোরিকশা ছেড়ে চিৎকার শুরু করেন। মসজিদের লোকজন বের হয়ে দেখেন, তিনি মাটিতে পড়ে আছেন, তাঁর হাঁটুর চামড়া উঠে গেছে। এরপর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, চোর অটোরিকশা নিয়ে উত্তর দিকে পালাচ্ছে, আপনারা আটকান। পরে শুনেছেন, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ক্যানেলের কাছে পিটুনিতে দুজন মারা গেছেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। পরে মরদেহ দুটির সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে।

গণপিটুনিতে মৃত্যুর ঘটনা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রশ্নটিকে আবার সামনে এনেছে। অভিযোগ যাই থাকুক, সন্দেহভাজনকে পুলিশের হাতে তুলে দেওয়ার বদলে পিটিয়ে হত্যা করা একটি গুরুতর অপরাধ, এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া কী হয়, সেটাই এখন স্থানীয়দের নজরে থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

এক মাস দশ দিনের ছুটি শেষে আজ থেকে সুপ্রিম কোর্টে পুরোদমে বিচারকাজ শুরু

টানা এক মাস দশ দিনের অবকাশকালীন ছুটি শেষে রোববার থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উভয় বিভাগে—আপিল ও হাইকোর্ট বিভাগে—নিয়মিত বিচারিক কার্যক্র…

আইন ও অপরাধ

রাজধানীতে ডিএমপির এক দিনের অভিযানে গ্রেপ্তার ৫৯৮, উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক-জাল নোট

রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ডিএমপির মিড…

আইন ও অপরাধ

শ্রীপুরে মাদক সেবনের সময় এলাকাবাসীর হাতে ধরা পুলিশ কনস্টেবলসহ তিনজন, উদ্ধার ১২০ পিস ইয়াবা

গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন এলাকাবাসী। পরে আরও একজনসহ মোট তিনজনকে আদালতের মাধ্…

আইন ও অপরাধ

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি দায়িত্বে থাকা পুলিশের ওপর পিকআপ তুলে হত্যাচেষ্টা, চালকসহ আটক দুজন কারাগারে

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনের দায়িত্ব পালনের সময় ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করে এক পুলিশ সদস্যের ওপর পিকআপ ভ্যান তুলে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।…