…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: তথ্য চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, কনস্যুলার গাফিলতি খতিয়ে দেখার সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির তৃতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী।

বৈঠকে বিষয়টি উত্থাপন করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। অর্থাৎ ঘটনার পূর্ণ বিবরণ এখনো মন্ত্রণালয়ের হাতে আসেনি, তা সৌদি কর্তৃপক্ষের জবাবের অপেক্ষায় রয়েছে।

কমিটি সুপারিশ করেছে, তথ্য পাওয়ার পরপরই ঘটনার পূর্ণ বিবরণ সংসদীয় কমিটিকে জানাতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও জানাতে হবে। দায়িত্ব পালনে কোনো কনস্যুলার কর্মকর্তার গাফিলতি পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিষয়েও কমিটিকে অবহিত করতে হবে।

বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের মিশনগুলোর কার্যক্রম, জনবল ও প্রবাসীদের সেবার মান নিয়েও বিস্তারিত আলোচনা হয়। রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ সেবা, হজ কার্যক্রম, দ্বিপক্ষীয় বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স এবং সৌদি শ্রমবাজারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মন্ত্রণালয় কমিটির সামনে একটি উপস্থাপনা দেয়।

সৌদি আরবে বাংলাদেশের মিশনগুলোর সেবার মান বাড়াতে মন্ত্রণালয়ের বিস্তারিত আধুনিকায়ন পরিকল্পনা কমিটির সামনে উপস্থাপনেরও সুপারিশ করা হয়। এ ছাড়া সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রবাস বিভাগের আরও খবর

সেনা পোশাকের ছদ্মবেশে নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
প্রবাস

সেনা পোশাকের ছদ্মবেশে নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

নোয়াখালী সদর উপজেলায় সেনাবাহিনীর পোশাক পরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে চার ভরি স্বর্…

প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’
প্রবাস

প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’

প্রবাসে থাকা বাংলাদেশিদের জীবনের নিরাপত্তা, অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছে প্রবাসী বাংলাদেশি অ…

মালয়েশিয়ার পথে বেরিয়ে ১৪ বছর নিখোঁজ চারজন: স্ত্রীদের অপেক্ষা ফুরোচ্ছে না মেহেরপুরে
প্রবাস

মালয়েশিয়ার পথে বেরিয়ে ১৪ বছর নিখোঁজ চারজন: স্ত্রীদের অপেক্ষা ফুরোচ্ছে না মেহেরপুরে

‘আমার স্বামী ১৪ বছর আগে মালয়েশিয়া যাওয়ার জন্য বেরিয়েছিল। তখন আমার ছেলের বয়স সাড়ে তিন বছর আর তিন মাসের গর্ভে ছিল ছোট মেয়ে। এর পর থেকে আজ অবধি স্…

প্রবাস

গ্রেপ্তার হলেই বাতিল হতে পারে মার্কিন ভিসা, কঠোর সতর্কতা দূতাবাসের

কোনো মামলায় গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিদ্যমান মার্কিন ভিসা বাতিল হতে পারে বলে কঠোর সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে গ্রেপ্…