…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

দিনাজপুরের পার্বতীপুরে প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের পার্বতীপুরে প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক বিরোধের জের ধরে মনোরঞ্জন রায় নামের এক প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইন্ডী ইউনিয়নের নয়া মোল্লা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

মনোরঞ্জন রায় চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাসিন্দা।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, পারিবারিক বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং এতে ওই শিক্ষকের মৃত্যু হয়। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

ভালুকায় ফেসবুক লাইভে সরকারের সমালোচনা, নারী উদ্যোক্তা সাথী আক্তার পুলিশ হেফাজতে

ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে স্থ…

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ডিজিএফআই ও আনসার সদস্যসহ ৬ জন কারাগারে
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ডিজিএফআই ও আনসার সদস্যসহ ৬ জন কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে করা মামলায় ডিজিএফআই ও আনসার সদস্যসহ ছয়জনকে…

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা: ১০০ আসামি, গ্রেপ্তার ৭ জন কারাগারে
আইন ও অপরাধ

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা: ১০০ আসামি, গ্রেপ্তার ৭ জন কারাগারে

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৬০ জনকে অজ্ঞ…

আইন ও অপরাধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারীকে ধর্ষণ: চালকসহ তিনজনের যাবজ্জীবন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় বাসের চালক ও সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে টাঙ্গাই…