…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

নাটোরের বড়াইগ্রামে আজ প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কুমরুল, রামাগাড়ীসহ কয়েক এলাকায়

নিজস্ব প্রতিবেদক

নাটোর: গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় আজ সোমবার প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২৫ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ নম্বর ফিডারে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় কুমরুল, রামাগাড়ী, আটঘড়িয়া ও কালিকাপুরের বজুর আলী মোড়সহ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে বলে বিজ্ঞপ্তির তথ্যে উল্লেখ রয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গাইবান্ধার সুন্দরগঞ্জের তালুক বেলকায় ফের কুকুরের আক্রমণ, আহত ৪ শিশু

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের ক্লিনিকপাড়া এলাকায় আবারও কুকুরের আক্রমণে আহত হয়েছে ৪ শিশু। রোববার (২৫ …

জাতীয়

নীলফামারী সদরে পৃথক ঘটনায় প্রাণ গেল ৩ বছরের শিশু ও ২৫ বছরের যুবকের

নীলফামারী: নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার ধোবাডাঙ্গা এলাকায় এবং রাত সাড়ে ৮টার দিকে স…

কক্সবাজারে অধিকাংশ হোটেল-রিসোর্টে নেই অগ্নিনির্বাপণ যন্ত্র ও জরুরি পথ, টুপটুপে ১০ মৃত্যুর পর তৎপর প্রশাসন
জাতীয়

কক্সবাজারে অধিকাংশ হোটেল-রিসোর্টে নেই অগ্নিনির্বাপণ যন্ত্র ও জরুরি পথ, টুপটুপে ১০ মৃত্যুর পর তৎপর প্রশাসন

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন টুপটুপ রিসোর্টে ঘুম ভাঙে মেহেরুননেসা মিলার (৩০) আগুনের তাপে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। পাশের কক্ষে থাকা স্…

জাতীয়

নাটোরের নলডাঙ্গায় ভ্যান থেকে ছিটকে ট্রলির চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু, চালক আটক

নাটোরের নলডাঙ্গায় চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে পাটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে গেদি বেগম (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর…