‘আজ’ ইরানে হামলা নয়, বললেন ট্রাম্প; হেবরনে ইসরায়েলি অভিযানে হাজারো বাস্তুচ্যুত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘আজ’ হামলা চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ইরান যুদ্ধ ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এই বক্তব্য দিলেন তিনি।
ট্রাম্পের এই বক্তব্যের পাশাপাশি ইরান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে চালানো হামলা অতীতের হামলাগুলোর চেয়ে ভিন্ন কোনো ফল বয়ে আনবে না।
এদিকে পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় হাজারো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।
হেবরনে হামলার পাশাপাশি পশ্চিম তীরজুড়ে বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে।


