…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নারিতায় স্বাগত জানালেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নারিতায় স্বাগত জানালেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে, বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে, তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ সময় বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

টোকিওর বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নারিতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে জাপানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় বিভাগের আরও খবর

আজই তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকে বসছেন তারেক রহমান: ইপিএ বাস্তবায়ন, বিনিয়োগ ও মেট্রোরেলের ব্যয় কমানো আলোচনায়
জাতীয়

আজই তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকে বসছেন তারেক রহমান: ইপিএ বাস্তবায়ন, বিনিয়োগ ও মেট্রোরেলের ব্যয় কমানো আলোচনায়

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পৌঁছানোর দিন আজ সোমবারই তিনি জাপা…

আয়কর রিটার্ন না দিলে পাঁচ ধরনের শাস্তি: জরিমানা থেকে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পর্যন্ত
জাতীয়

আয়কর রিটার্ন না দিলে পাঁচ ধরনের শাস্তি: জরিমানা থেকে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পর্যন্ত

আয়কর রিটার্ন জমা না দিলে করদাতাকে পাঁচ ধরনের ঝামেলায় পড়তে হতে পারে। কর কর্মকর্তারা কঠোর হলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, এমনকি গ্যাস-বিদ…

মানিকগঞ্জের ভাটবাউরে প্রতিবন্ধী চার ভাই-বোনের কষ্টের জীবন, বাড়িতে যাওয়ার রাস্তাটুকুও নেই
জাতীয়

মানিকগঞ্জের ভাটবাউরে প্রতিবন্ধী চার ভাই-বোনের কষ্টের জীবন, বাড়িতে যাওয়ার রাস্তাটুকুও নেই

মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের ভাটবাউর গ্রামে প্রতিবন্ধী চার ভাই-বোন কষ্টের জীবন কাটাচ্ছেন। আট ভাই-বোনের মধ্যে এই চারজন খর্বাকৃতির। প্রতিবন্ধী দ…

জাতীয়

আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই: নাহিদ ইসলাম

আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আসামের নগাঁও…