…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

টঙ্গীতে সেপ্টেম্বরের বকেয়া বেতন ও বন্ধ কারখানা চালুর দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
টঙ্গীতে সেপ্টেম্বরের বকেয়া বেতন ও বন্ধ কারখানা চালুর দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টার দিকে মহানগরীর ৫৪ নম্বর ওয়ার্ডের উত্তর আউচপাড়া এলাকায় লাকী স্টার অ্যাপারেলস লিমিটেডের সামনে বিক্ষোভ করেন তারা।

স্থানীয় সূত্র জানায়, বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা স্থানীয় খাঁপাড়া-তিলারগাতী আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, কারখানাটিতে প্রায় ৯৫০ জন শ্রমিক কাজ করেন। তাদের গত সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা এখনো পরিশোধ করা হয়নি। এর মধ্যে গত ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বকেয়া বেতন ও কারখানাটি বন্ধ থাকায় ক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকালে কর্মস্থলে এসে বিক্ষোভ শুরু করেন।

নাম প্রকাশ না করে কয়েকজন শ্রমিক জানান, সেপ্টেম্বর মাসের বেতন না পাওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন। বাড়িভাড়া পরিশোধ করতে পারছেন না, দোকানেও বাকি জমেছে। পরিবার ও সন্তানদের নিয়ে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি কারখানা চালুর দাবি জানান তারা।

এ বিষয়ে কারখানাটির অ্যাডমিন ম্যানেজার মো. ফজলে আজিমের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ না করেই কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছিল। বকেয়া বেতন আদায় ও কারখানা খোলার দাবিতে শ্রমিকরা সকালে সড়কে অবস্থান নেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

বিআরটি প্রকল্প নিয়ে স্বচ্ছ মূল্যায়নের দাবি গাজীপুরের জনপ্রতিনিধিদের, বিকল্প হিসেবে মেট্রোরেল ও উড়ালসড়কের প্রস্তাব

যানজট নিরসনের লক্ষ্যে নেওয়া বাস র‍্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে স্বচ্ছ মূল্যায়নের দাবি উঠেছে গাজীপুরের জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদে…

জাতীয়

টোকিওতে মারুবেনি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ: জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেছেন।…

নোয়াখালীর সেনবাগে সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু, মেয়ে গুরুতর আহত
জাতীয়

নোয়াখালীর সেনবাগে সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু, মেয়ে গুরুতর আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের ক্ষেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্রবানু (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।…

লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলে ৩০ অক্টোবর আখ মাড়াই শুরু, লক্ষ্য ১১ হাজার ৭০০ টন চিনি
জাতীয়

লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলে ৩০ অক্টোবর আখ মাড়াই শুরু, লক্ষ্য ১১ হাজার ৭০০ টন চিনি

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল চিনিকলে আগামী ৩০ অক্টোবর থেকে চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হবে।…