…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির এলিজা জামান

নিজস্ব প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির এলিজা জামান
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে আসনটিতে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এ ছাড়া তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর।

তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। এই উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ১২ নভেম্বর।

এ আসনে একক প্রার্থী থাকলে এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ায় তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাজনীতি বিভাগের আরও খবর

সংবিধান সংশোধন: তত্ত্বাবধায়ক, উচ্চকক্ষ ও ৭০ অনুচ্ছেদ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কমিটির নবম বৈঠক
রাজনীতি

সংবিধান সংশোধন: তত্ত্বাবধায়ক, উচ্চকক্ষ ও ৭০ অনুচ্ছেদ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কমিটির নবম বৈঠক

ঢাকা: বড় পরিসরে সংবিধান সংশোধনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও সংসদের উচ্চকক্ষ গঠনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে বিশেষ সংসদীয় ক…

মিষ্টির ছেড়ে যাওয়া সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান
রাজনীতি

মিষ্টির ছেড়ে যাওয়া সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন এলিজা জামান। তিনি দলটির কেন্দ্রীয় …

রাজনীতি

বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না সন্দেহ, যাত্রাবাড়ীতে বললেন নাহিদ ইসলাম

বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, সেই সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। …

রাজনীতি

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে নুরুল হক নুর: যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, অতীতের মতো ভবিষ্যতেও জাতির যেকোনো সংকটে…