…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

এনসিপির সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আত্মপ্রকাশ, আহ্বায়ক মাহিন সরকার

নিজস্ব প্রতিবেদক
এনসিপির সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আত্মপ্রকাশ, আহ্বায়ক মাহিন সরকার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনের প্রথম কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারকে।

কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জোবাইরুল হাসান আরিফ। তাঁদের সঙ্গে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে মহিউদ্দিন রনিকে, যিনি ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করে আলোচনায় এসেছিলেন।

সোমবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তিন সদস্যের এই আংশিক কমিটি প্রকাশ করা হয়। এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, জাতীয় নারীশক্তি, জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় কৃষক শক্তি ও জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির পর এনসিপির সহযোগী সংগঠন হিসেবে এবার যুক্ত হলো জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি।

আহ্বায়ক মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। সম্মুখসারির সমন্বয়কেরা যখন পুলিশের অভিযানে আত্মগোপনে কিংবা আটক ছিলেন, তখন তিনি আরও দুজন সমন্বয়কের সঙ্গে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে আলোচনায় আসেন।

অভ্যুত্থানের পর এনসিপিতে যোগ দিয়ে মাহিন সরকার দলটির যুগ্ম সদস্যসচিব হন। পরবর্তী সময়ে ডাকসু নির্বাচনে সমন্বয়কদের একাংশের উদ্যোগে গঠিত গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেলের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। গত সেপ্টেম্বরে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়।

সদস্যসচিব জোবাইরুল হাসান আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী ছিলেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আসনটি এনসিপিকে ছাড়লেও স্থানীয় জামায়াত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ওই নির্বাচনে জোবাইরুল হাসানের জামানত বাজেয়াপ্ত হয়।

মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে ব্যাপক পরিচিতি পান। ওই বছরের ৭ জুলাই কমলাপুর রেলস্টেশনে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি।

ঈদুল আজহার আগে শুরু হওয়া তাঁর টানা অবস্থান কর্মসূচি দেশজুড়ে আলোচনা তৈরি করে। সে বছরের ২৫ জুলাই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চার ঘণ্টার বৈঠকের পর দাবি পূরণের আশ্বাস পেয়ে তিনি আন্দোলন স্থগিত করেছিলেন। গত এপ্রিলে মহিউদ্দিন রনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

আওয়ামী লীগ ও বিএনপির চরিত্রে কোনো পার্থক্য নেই: প্রেসক্লাবের সেমিনারে গোলাম পরওয়ার

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দলের নামের পার্থক্য থাকলেও চরিত্রে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সা…

পুরানা পল্টনে সিপিবির মিছিলে হামলা: দুই নেতা-কর্মীকে মারধর, ঘণ্টাখানেক অবস্থান হামলাকারীদের
রাজনীতি

পুরানা পল্টনে সিপিবির মিছিলে হামলা: দুই নেতা-কর্মীকে মারধর, ঘণ্টাখানেক অবস্থান হামলাকারীদের

রাজধানীর পুরানা পল্টন এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একটি মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে হামলা করা হয়েছে। যু…

রাজনীতি

নতুন পে-স্কেলে চলতি মাসের বেতনের সঙ্গে মিলবে তিন মাসের বকেয়া, বাড়ছে না ভাতা

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। গত ৫ অক্টোবর থেকে কর্মচারীরা আইবাসে হালনাগাদ তথ্য পূরণ করছেন। এতে …

রাজনীতি

মানবপাচার প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার মানবপাচার প্রতিরোধ ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সোমবার (২৬ অক্টোবর) স…