…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

নাটোরের গুরুদাসপুরে হামলায় আহত পৌর ছাত্রদল নেতা শাকিল ইসলামের ঢাকায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নাটোরের গুরুদাসপুরে হামলায় আহত পৌর ছাত্রদল নেতা শাকিল ইসলামের ঢাকায় মৃত্যু
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম মারা গেছেন। সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর আগে সংকটাপন্ন অবস্থায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শাকিল গুরুদাসপুর উপজেলার কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।

স্থানীয়রা জানান, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। নূর একাডেমির সামনে পৌঁছালে হেলমেট পরা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করলে মোটরসাইকেল নিয়ে হামলাকারীরা তাঁকে ধাওয়া করেন।

একপর্যায়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে শাকিলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, আসামিদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

জাতীয় বিভাগের আরও খবর

ঢাকাকে বাসযোগ্য করতে মাঠে নামছে ২০ পরিবীক্ষণ টিম, লার্ভা পেলে বাতিল হবে সরকারি ফ্ল্যাটের বরাদ্দ
জাতীয়

ঢাকাকে বাসযোগ্য করতে মাঠে নামছে ২০ পরিবীক্ষণ টিম, লার্ভা পেলে বাতিল হবে সরকারি ফ্ল্যাটের বরাদ্দ

ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় গঠিত ২০টি পরিবীক্ষণ টিমকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন …

জাতীয়

সীতাকুণ্ডের ছোট কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিচাপায় নিহত ৫, আহত অন্তত ৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরিচাপায় ৫ জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় ঢাকা-চট…

জাতীয়

ফেনীতে প্রথম যাত্রাবিরতি দিয়ে ৪৭ যাত্রী নিয়ে কক্সবাজার গেল মহানগর এক্সপ্রেস, প্রথম দিনেই বিলম্ব এক ঘণ্টা

ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ৪৭ জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছে মহানগর এক্সপ্রেস। ঢাকা থেকে কক্সবাজার সম্প…

জাতীয়

ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত, নিখোঁজ আরও একজন

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের …