বরগুনার পাথরঘাটায় জালে আটকা ৬ ফুট দাঁড়াশ সাপ উদ্ধার করে হরিণঘাটা বনে ছাড়ল বন বিভাগ

বরগুনার পাথরঘাটা উপজেলার কামারহাট বাজারসংলগ্ন এলাকা থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উদ্ধার করা সাপটিকে হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) বিকালে কামারহাট বাজারসংলগ্ন কামাল খানের বাড়ির আঙিনায় জালের সঙ্গে সাপটি আটকে যায়। স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানান।
খবর পেয়ে বন বিভাগের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে রাতে সাপটি উদ্ধার করে বিট কার্যালয়ে নিয়ে আসে।
হরিণঘাটা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করা হয়।
নারায়ণ চন্দ্র দাস জানান, রাত হয়ে যাওয়ায় ওই সময় সাপটিকে বনে অবমুক্ত করা সম্ভব হয়নি। পরে মঙ্গলবার সকালে হরিণঘাটার গভীর বনে সাপটিকে অবমুক্ত করা হয়।



