…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

পিরোজপুরের ঘটনা তদন্তে জামায়াতের দুই সদস্যের কমিটি, তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে এই কমিটি গঠন করা হয় এবং কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তদন্ত কমিটির সদস্যরা হলেন সাইফুল আলম খান মিলন এমপি ও নূরুল ইসলাম বুলবুল এমপি।

দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পিরোজপুরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এতে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তদন্ত কার্যক্রমে কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি, সরকারের অবস্থান জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মন্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন…

পুরানা পল্টনে হামলা ও সিপিবি কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে শাহবাগে ছাত্র-যুব ইউনিয়নের বিক্ষোভ, হামলার বিচার দাবি
রাজনীতি

পুরানা পল্টনে হামলা ও সিপিবি কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে শাহবাগে ছাত্র-যুব ইউনিয়নের বিক্ষোভ, হামলার বিচার দাবি

রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার…

রাবিতে এক বছরেও শপথ হয়নি সিনেটের পাঁচ ছাত্র প্রতিনিধির, এক দশক ধরে অধিবেশনহীন সর্বোচ্চ ফোরাম
রাজনীতি

রাবিতে এক বছরেও শপথ হয়নি সিনেটের পাঁচ ছাত্র প্রতিনিধির, এক দশক ধরে অধিবেশনহীন সর্বোচ্চ ফোরাম

দীর্ঘ ৩৫ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০২৫ সালের ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির…

আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে, সরকারকে বিব্রত ও ভীত করবে: নয়াপল্টনে রিজভী
রাজনীতি

আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে, সরকারকে বিব্রত ও ভীত করবে: নয়াপল্টনে রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সস্তা বাহবা ও ক্রেডিট নেওয়ার জন্য আইজিপির দেওয়া বক্তব্য দেশের ক্ষতি করবে এবং সরকারকে স্বস্তির বদ…