…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ভ্রমণ › খবর
ভ্রমণ

ভারতে অটোরিকশায় ৪ হাজার ২১৮ কিলোমিটার ঘুরে সেটিকেই জাহাজে ব্রিটেনে নিলেন লিলি ও ক্যালাম

নিজস্ব প্রতিবেদক
ভারতে অটোরিকশায় ৪ হাজার ২১৮ কিলোমিটার ঘুরে সেটিকেই জাহাজে ব্রিটেনে নিলেন লিলি ও ক্যালাম
ছবি: সংগৃহীত

বিদেশে বেড়াতে গিয়ে কেউ স্মারক কেনেন, কেউ ক্যামেরায় বন্দি করেন নানা মুহূর্ত। কিন্তু ভারতে ঘুরতে এসে এক ব্রিটিশ দম্পতি যা করলেন, তা একেবারেই অন্য রকম। ভারতীয় অটোরিকশায় চেপে তাঁরা পাড়ি দিয়েছেন ৪ হাজার ২১৮ কিলোমিটার পথ।

দম্পতির নাম লিলি ও ক্যালাম। তাঁদের এই ব্যতিক্রমী ভ্রমণকাহিনি এখন নেট দুনিয়ায় নজর কেড়েছে।

ভারতে ঘোরার সময় কেনা অটোরিকশাটির নাম তাঁরা দিয়েছেন ‘টিমি দ্য টিন ক্যান’। লাল-কালো রঙের এই অটোরিকশার সামনের দিকে কার্টুনের মতো চোখ ও হাসিমুখ আঁকা রয়েছে।

চেন্নাইয়ে নথিভুক্ত গাড়িটির নম্বর টিএন ০৩ এএ ৪৩৪২।

ভারতে ছয় মাসের সফর শেষে দেশে ফেরার সময় অটোরিকশাটিকে ফেলে যেতে মন চায়নি তাঁদের। তাই সেটিকে বড় একটি পণ্যবাহী কন্টেনারে তুলে জাহাজে করে ব্রিটেনে পাঠানোর ব্যবস্থা করেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ছয় মাস সময় লেগেছে বলে জানিয়েছেন তাঁরা।

সফর শেষে প্রিয় তিন চাকার যানটিকে ফেলে দেশে ফিরতে মন চাইল না তাঁদের — ছয় মাসের অপেক্ষা আর নানা ঝামেলা পেরিয়ে অবশেষে অটোরিকশাটি ব্রিটেনে পৌঁছেছে।

ব্রিটেনের বন্দরে টিমি পৌঁছলে আনন্দ ধরে রাখতে পারেননি দম্পতি। নিজেদের সমাজমাধ্যমের পোস্টে তাঁরা জানান, ভারতে ৪,২১৮ কিলোমিটার অটোরিকশা চালানোর পর সেটিকে পেছনে ফেলে আসার কথা ভাবতেই পারেননি। দীর্ঘ ছয় মাসের অপেক্ষার পর প্রিয় যানটি তাঁদের কাছে ফিরে এসেছে।

তবে গল্পের শেষেও রয়েছে একটি সমস্যা। টিমি ব্রিটেনে পৌঁছলেও সেটিকে নিয়ে এখনই বাড়ি ফেরা বা সেখানকার রাস্তায় চালানো সম্ভব হচ্ছে না। ব্রিটেনের সড়ক পরিবহণ ও শুল্ক সংক্রান্ত নিয়মকানুনের কারণে প্রয়োজনীয় নথিপত্র ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভারতে বেড়াতে এসে কেনা একটি অটোরিকশা যে এভাবে বিদেশে নতুন জীবনের সঙ্গী হয়ে উঠবে, তা হয়তো ভাবেননি লিলি ও ক্যালামও। তাঁদের এই অভিজ্ঞতা এখন ভ্রমণপ্রেমীদের কাছে বেশ ব্যতিক্রমী এক কাহিনি।

ভ্রমণ বিভাগের আরও খবর

ন্যাশনাল জিওগ্রাফিকের তালিকায় মালয়েশিয়ার পেনাং: ইতিহাস, প্রকৃতি আর স্ট্রিট ফুডের দ্বীপ
ভ্রমণ

ন্যাশনাল জিওগ্রাফিকের তালিকায় মালয়েশিয়ার পেনাং: ইতিহাস, প্রকৃতি আর স্ট্রিট ফুডের দ্বীপ

আগামী বছরের ভ্রমণ গন্তব্যের তালিকায় জায়গা করে নিয়েছে মালয়েশিয়ার পেনাং দ্বীপ। ভ্রমণ ম্যাগাজিন ন্যাশনাল জিওগ্রাফিক আগামী বছর ভ্রমণের জন্য উল্লেখযোগ…

ভ্রমণ

থাইল্যান্ডে বছরে সাড়ে তিন কোটির বেশি বিদেশি পর্যটক, বাংলাদেশে দর্শনার্থীর সংখ্যা কমছেই

বুড়িগঙ্গার ঐতিহাসিক স্রোতধারা, পুরান ঢাকার শতবর্ষী স্থাপত্য, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার, একই সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা…

নবাবগঞ্জের কলাকোপায় দুই শতাব্দীর পুরোনো ব্রজ নিকেতন, জমিদারি ইতিহাসের নানা বয়ান
ভ্রমণ

নবাবগঞ্জের কলাকোপায় দুই শতাব্দীর পুরোনো ব্রজ নিকেতন, জমিদারি ইতিহাসের নানা বয়ান

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপায় দাঁড়িয়ে আছে প্রায় ২০০ বছরের পুরোনো কোকিলপেয়ারী জমিদারবাড়ি, যা ‘ব্রজ নিকেতন’ নামেও পরিচিত। পুরোনো স্থাপত্য ও কারু…