…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রংপুরের তারাগঞ্জে ডিভাইডারে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০

নিজস্ব প্রতিবেদক
রংপুরের তারাগঞ্জে ডিভাইডারে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০
ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা লেগে এআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজারে ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী বাসটি ইকরচালী বাজার এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বাসযাত্রী সুমন মিয়া জানান, তিনি ডোমার থেকে রংপুর নগরের ধাপ এলাকায় যাওয়ার জন্য বাসটিতে উঠেছিলেন। তারাগঞ্জ পার হওয়ার পর বাসটির গতি বেড়ে যায়। ইকরচালী বাজারে প্রবেশের সময় ডিভাইডারে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়; এতে অনেক যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

ইউএনও বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে আসি। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। উদ্ধারকাজ চলছে; বিস্তারিত পরে জানানো হবে।

জাতীয় বিভাগের আরও খবর

রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, হেলপারসহ নিহত ৩
জাতীয়

রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, হেলপারসহ নিহত ৩

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসের একজন …

জাতীয়

সাড়ে চার বছর পর দুদকে ফিরছেন শরীফ উদ্দিন: দুদক আপিল প্রত্যাহার করায় পুনর্বহালের বাধা কাটল

সাড়ে চার বছরের বেশি সময় আগে চাকরিচ্যুত দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের চাকরিতে পুনর্বহালের পথ খুলেছে।…

রায়ের পর্যবেক্ষণ: জুলাইয়ের হামলায় আওয়ামী লীগ ও সহযোগীদের ‘অপরাধমূলক সংগঠন’ হিসেবে চিহ্নিত করল ট্রাইব্যুনাল
জাতীয়

রায়ের পর্যবেক্ষণ: জুলাইয়ের হামলায় আওয়ামী লীগ ও সহযোগীদের ‘অপরাধমূলক সংগঠন’ হিসেবে চিহ্নিত করল ট্রাইব্যুনাল

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশব্যাপী নিরস্ত্র শিক্ষার্থী ও বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণের ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবল…

গণ বিশ্ববিদ্যালয়ে দুই নারী সহপাঠীকে হয়রানিমূলক মন্তব্যের অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতার বিরুদ্ধে, মারধরের দাবি ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য
জাতীয়

গণ বিশ্ববিদ্যালয়ে দুই নারী সহপাঠীকে হয়রানিমূলক মন্তব্যের অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতার বিরুদ্ধে, মারধরের দাবি ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য

ঢাকার আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ে দুই নারী সহপাঠীকে যৌন হয়রানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে ছাত্র ইউনিয়নের (একাংশ) ঢাকা জেলা কমিটির আহ্বায়ক সাখা…