…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বরগুনার আমতলীতে ঝুঁকিপূর্ণ লোহার সেতুর বদলে গার্ডার সেতুর দাবিতে মানববন্ধন, ভোগান্তিতে ৫০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক
বরগুনার আমতলীতে ঝুঁকিপূর্ণ লোহার সেতুর বদলে গার্ডার সেতুর দাবিতে মানববন্ধন, ভোগান্তিতে ৫০ হাজার মানুষ
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে আমড়াগাছিয়া নদীর ওপর গার্ডার সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন কয়েক হাজার মানুষ। খেকুয়ারী বাজারসংলগ্ন লোহার সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও যান চলাচলের অনুপযোগী থাকায় দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন; ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খেকুয়ারী বাজারসংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পায়রা নদীর শাখা আমড়াগাছিয়া নদীটি আমতলী উপজেলার গুলিশাখালী, কুকুয়া ও আঠারোগাছিয়া ইউনিয়ন ঘিরে প্রবাহিত হয়েছে। এই নদীর ওপর নির্ভরশীল তিন ইউনিয়নের অন্তত এক লাখ মানুষ। একসময় নদী পারাপারে ১০টির বেশি খেয়া নৌকা চলাচল করত।

২০০১ সালে খেকুয়ারী বাজারসংলগ্ন এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি লোহার সেতু নির্মাণ করে। তবে ২০১০ সালেই সেতুটির বিম বাঁকা হয়ে দেবে যায়।

ঝুঁকি নিয়ে দীর্ঘদিন চলাচলের পর ২০২০ সালে এলজিইডি সেতুটিকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের মানুষের যোগাযোগ ও কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি বেড়েছে।

গুলিশাখালী ইউনিয়নে প্রতিবছর প্রায় ৫০ কোটি টাকার তরমুজ উৎপাদিত হয়। কিন্তু সেতু দিয়ে পণ্যবোঝাই যানবাহন চলাচল করতে না পারায় পাইকারি ক্রেতারা আসতে চান না; এতে তরমুজচাষিরা লোকসানের মুখে পড়ছেন। খেকুয়ারী বাজারের ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে।

মানববন্ধনে আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জেল হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য দেন মো. দেলোয়ার মুন্সি, প্রভাষক ফারুক হোসেন, মোশাররফ হোসেন মোল্লা, কবির পঞ্চায়েত, মোমেন আকন, মোস্তফা ঘরামী ও ইউপি সদস্য ছত্তার মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা।

বক্তারা বলেন, ২০০১ সালে মানুষের দুর্ভোগ কমাতে সেতুটি নির্মাণ করা হলেও নির্মাণকাজে অনিয়মের কারণে অল্প সময়ের মধ্যেই এটি অকেজো হয়ে পড়ে। পাঁচ বছরের বেশি সময় ধরে সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত পুরোনো সেতুর স্থানে গার্ডার সেতু নির্মাণের দাবি জানান তাঁরা।

আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া বলেন, খেকুয়ারী বাজারের লোহার সেতুর জায়গায় দ্রুত গার্ডার সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে এবং এর নকশা তৈরির কাজ চলছে।

জাতীয় বিভাগের আরও খবর

চাঁদপুর ঘাটে প্রথম দিনে হাজার টন ইলিশ, ৭০ শতাংশই ছোট-নরম, কেজি আকারের দাম ২৪০০ টাকা
জাতীয়

চাঁদপুর ঘাটে প্রথম দিনে হাজার টন ইলিশ, ৭০ শতাংশই ছোট-নরম, কেজি আকারের দাম ২৪০০ টাকা

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টার পর থেকে মাছ ধরা শুরু হয়েছে। রাত পেরিয়ে সকালেই জেলার বড় স্টেশন ম…

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশালের মেঘনায় হাজারো জেলে, জমজমাট ঘাটে কমেনি ইলিশের দাম
জাতীয়

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশালের মেঘনায় হাজারো জেলে, জমজমাট ঘাটে কমেনি ইলিশের দাম

নিরাপদে মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে বরিশালের মেঘনা নদীতে। রুপালি ইলিশের আশায় হাজার হাজার জেলে নে…

জাতীয়

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে ঢাকার গুরুত্বারোপ

বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে দুই দেশের অর্থমন্ত্রী পর্যায়ের…

পাবনার মালঞ্চিতে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু, আহত আরও কয়েকজন
জাতীয়

পাবনার মালঞ্চিতে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু, আহত আরও কয়েকজন

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গোপিনাথপুর এলাকার ব্রিজ…