…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিম-উত্তরপশ্চিমে এগোচ্ছে, চার বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বহাল

নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিম-উত্তরপশ্চিমে এগোচ্ছে, চার বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বহাল
ছবি: সংগৃহীত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১০ দশমিক ৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল।

এ সময় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩১৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

চট্টগ্রাম চিড়িয়াখানায় ১০০ গ্রাম প্লাস্টিক জমা দিলেই শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশ, পুনর্ব্যবহারে যাচ্ছে সংগৃহীত বর্জ্য

চট্টগ্রাম চিড়িয়াখানায় শিক্ষার্থীদের জমা দেওয়া প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের জন্য হস্তান্তরের কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদু…

আবহাওয়া ও পরিবেশ

এল নিনোর খরা ও বন্যায় বিপর্যস্ত বলিভিয়া, সারা দেশে জরুরি অবস্থা জারি

এল নিনো আবহাওয়া প্রপঞ্চের প্রভাব মোকাবিলায় সম্পদ ছাড় করার সুযোগ তৈরি করতে সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে বলিভিয়া। খরা ও বন্যায় বিপর্যস্ত দেশট…

কেওড়ার মৌসুম শেষের পথে সুন্দরবনে: ফল খেয়ে হৃষ্টপুষ্ট বানরের দল, গণনায় সংখ্যা বেড়ে ১ লাখ ৫২ হাজার
আবহাওয়া ও পরিবেশ

কেওড়ার মৌসুম শেষের পথে সুন্দরবনে: ফল খেয়ে হৃষ্টপুষ্ট বানরের দল, গণনায় সংখ্যা বেড়ে ১ লাখ ৫২ হাজার

কারও মুখভরা কেওড়া, কারও হাতে আধখাওয়া ফল। কেউ লাফিয়ে যাচ্ছে এক ডাল থেকে আরেক ডালে, কেউ আবার নিশ্চিন্তে বসে চিবোচ্ছে। ফল নিয়ে কাড়াকাড়ি, ছোটাছুটি আ…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় আজ প্রধানত শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা সামান্য বাড়তে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ রোববার (১ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জান…