সম্প্রচারের ৩০ বছর পূর্ণ করল আল জাজিরা, দোহায় অনুষ্ঠানে কাতারের আমির
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সম্প্রচারের ৩০ বছর পূর্ণ করেছে। ১৯৯৬ সালে প্রথম সম্প্রচার শুরুর পর তিন দশক পূর্তি উপলক্ষে দোহায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
আল জাজিরার মহাপরিচালক শেখ নাসের বিন ফয়সাল আল থানি এ উপলক্ষে মাধ্যমটির তিন দশকের যুগান্তকারী সংবাদ পরিবেশনার কথা তুলে ধরেন।
তিনি আল জাজিরার স্বাধীনতা ও মূল্যবোধ রক্ষায় নবায়নের আহ্বান জানান।



