…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

মঙ্গলবার শপথ নেবেন ঠাকুরগাঁও-১-এর মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত আসনের এলিজা জামান

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার শপথ নেবেন ঠাকুরগাঁও-১-এর মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত আসনের এলিজা জামান
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার বেলা ১২টায়।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সংসদ ভবনে স্পিকারের অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নবনির্বাচিত দুজন সংসদ সদস্যের শপথ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

গত শনিবার মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর শূন্য পদে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানকে ‘সংসদ সদস্য’ হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে ১২ অক্টোবর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও একক প্রার্থী থাকায় আর ভোটের প্রয়োজন হয়নি।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

বিরোধী দলের জন্য আলোচনার দ্বার এখনও খোলা: ইইউ রাষ্ট্রদূতকে চিফ হুইপ

বিরোধী দলের জন্য আলোচনার দ্বার এখনও উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, বিরোধীদের আন্দোলনের পথ পরিহার …

রাজনীতি

শ্রমিক আন্দোলনকে পুঁজি করে বিশৃঙ্খলার চক্রান্ত সফল হবে না: মাহদী আমিনের হুঁশিয়ারি

শ্রমিকদের বেতন-ভাতা ও মজুরির দাবিকে হাতিয়ার বানিয়ে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর বিশৃঙ্খলা সৃষ্টির কোনো চক্রান্তই সফল হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন…

শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগের পেছনে জামায়াত আমিরের উসকানির অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর
রাজনীতি

শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগের পেছনে জামায়াত আমিরের উসকানির অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে অরাজকতা ও অগ্নিসংযোগের পেছনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের উসকানি রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক…

রাজনীতি

শ্রমিক অসন্তোষের আড়ালে অস্থিরতার ষড়যন্ত্র, কিছু মালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ হাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাধারণ ও নিরীহ পোশাক শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে রাজপথে নাশকতা, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে চরম অস্থিরতা তৈরির নেপথ্যে কিছু কারখানা মা…