…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

যশোরে নিষিদ্ধ সংগঠনের ভোরের মিছিল ঘিরে মামলা, জেলাজুড়ে আটক ৫৭ জন

নিজস্ব প্রতিবেদক

যশোর শহরের লালদীঘিরপাড়ের মাইকপট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলায় ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৬ জনকে আটক করেছে। এই ১৬ জনসহ বিভিন্ন অভিযোগে গোটা জেলায় মোট ৫৭ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ১ নভেম্বর ভোর পাঁচটা ২০ মিনিটে দড়াটানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ২০০ থেকে ২২০ জন নেতাকর্মী লালদীঘিরপাড়ের মাইকপট্টি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছেন এবং বর্তমান সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। অভিযোগে আরও বলা হয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিক্ষোভকারীরা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে বর্তমান সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করেন।

মামলার নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন নীলগঞ্জ তাঁতিপাড়ার যুবলীগ নেতা শেখ শহীদ, পুরাতন কসবার ইমরান হোসেন খান বাদল, শংকরপুরের মোহাম্মদ আলী, তেঁতুলিয়া গ্রামের বিপ্লব হোসেন, ভাতুড়িয়া গ্রামের তানভীর, যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি তৌহিদুর রহমান শাকিল, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলন শাহ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন অভিসহ অনেকে।

এই মামলায় আটক ১৬ জনের মধ্যে রয়েছেন শেখ শহীদ, ইমরান হোসেন বাদল, মোহাম্মদ আলী, বিপ্লব হোসেন, তানভীর, রফিকুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম রকি ওরফে সোহাগ, তারেক আজিজ, নুর আলম, কামরুজ্জামান, মকবুল হোসেন ও শেখ শাহাজাদা সেলিম হৃদয়সহ অন্যরা।

এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীরা খুব ভোরে মিছিলটি করেছেন। পুলিশ বিষয়টি আমলে নিয়ে মামলা করেছে এবং ওই মামলায় ১৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, এ ছাড়া যশোরের নয়টি থানায় পুলিশ ও ডিবি পুলিশ নাশকতার অভিযোগে মোট ৪১ জনকে আটক করেছে। এর মধ্যে কোতোয়ালি থানা এলাকার ১৭ জন রয়েছেন, যাঁদের মধ্যে সাতজন সরাসরি মিছিলে অংশ নিয়েছিলেন।

থানা অনুযায়ী আটকের সংখ্যাও জানান পুলিশ সুপার: চৌগাছা থানা পুলিশ দুজন, মণিরামপুর থানা পুলিশ তিনজন, শার্শা থানা পুলিশ দুজন, অভয়নগর থানা পুলিশ চারজন, কেশবপুর থানা পুলিশ তিনজন, বাঘারপাড়া থানা পুলিশ চারজন, বেনাপোল পোর্ট থানা পুলিশ চারজন এবং ঝিকরগাছা থানা পুলিশ দুজনকে আটক করেছে।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরে মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনে ১২০ কারখানা বন্ধ, গুলিতে হতাহতের খবর গুজব বলল পুলিশ
জাতীয়

গাজীপুরে মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনে ১২০ কারখানা বন্ধ, গুলিতে হতাহতের খবর গুজব বলল পুলিশ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সোমবার (২ নভেম্বর) ১২০টি শিল্পকারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে…

জাতীয়

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট এক লাইনে লেখার সুযোগ রেখে সড়ক পরিবহন বিধিমালা সংশোধন

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধিগত জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার। ফলে ম…

ঢাকার আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ
জাতীয়

ঢাকার আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ

রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাতে এই বিস্ফোরণ ঘটে।…