…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকিব-লিটন ডায়মন্ড ক্যাটাগরিতে, বাংলাদেশের বড় বহর

নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকিব-লিটন ডায়মন্ড ক্যাটাগরিতে, বাংলাদেশের বড় বহর
ছবি: সংগৃহীত

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের বড় একটি বহর। দুবাইয়ে অনুষ্ঠেয় ড্রাফটে সাকিব আল হাসান, লিটন দাসসহ দেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছেন।

ড্রাফটের সর্বোচ্চ ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব ও লিটন। তাদের সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম ও পেসার নাহিদ রানা।

প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

গোল্ড ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের আরও ১২ ক্রিকেটার—মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সাইফ হাসান, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সব মিলিয়ে পাঁচটি ক্যাটাগরিতে ৪৬২ জন ক্রিকেটারকে নিয়ে হবে এবারের ড্রাফট। ডায়মন্ড, প্লাটিনাম ও গোল্ডের পাশাপাশি রয়েছে সিলভার ও এমার্জিং ক্যাটাগরি।

ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি থাকছেন আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত মুখ। তাদের মধ্যে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, রিজা হেনড্রিকস, রোমারিও শেফার্ড, রোভম্যান পাওয়েল, ইমরান তাহির, আকিল হোসেন, কুশল পেরেরা, ইমাম-উল-হক, সাইম আইয়ুব, ফখর জামান, চারিথ আসালাঙ্কা ও সাহেবজাদা ফারহান।

নতুন আঙ্গিকে পাঁচ দল নিয়ে এবারের এপিএল শুরু হওয়ার কথা ২৭ ডিসেম্বর। তবে টুর্নামেন্টের ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। শোনা যাচ্ছে, আফগানিস্তানের পরিবর্তে পুরো টুর্নামেন্টই সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হতে পারে।

এর আগে ২০১৮ সালে এপিএল চালু করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পাঁচ দলের সেই টুর্নামেন্ট অবশ্য এক মৌসুমের বেশি টেকেনি। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও শহীদ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা অংশ নিলেও খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বড় ধরনের বিরোধ এবং টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে উদ্বেগের কারণে প্রতিযোগিতাটি বন্ধ হয়ে যায়।

খেলা বিভাগের আরও খবর

নারী ক্রিকেটারদের অভিযোগ তদন্তে স্বাধীন কমিটি গড়ার উদ্যোগ বিসিবির, থাকছেন না বোর্ডের পরিচালকেরা
খেলা

নারী ক্রিকেটারদের অভিযোগ তদন্তে স্বাধীন কমিটি গড়ার উদ্যোগ বিসিবির, থাকছেন না বোর্ডের পরিচালকেরা

নারী ক্রিকেটারদের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের জন্য স্বাধীন অভিযোগ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিকল্পনা অনুযায়ী, এই ক…

খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার তিন বিশ্বকাপজয়ী তারকা গ্লেন ম্যাক্সওয়েল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। তার এই সিদ্ধান্তের খবর একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।…

খেলা

সাফ স্কোয়াড থেকে বাদ পড়লেন ডিফেন্ডার ঈসা ফয়সাল, ২৮ জনের দলে তাজ উদ্দিন ও সজীব

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত হতে যাওয়া বাংলাদেশ দলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার ঈসা ফয়সাল। এক সপ্তাহ জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের পর আ…

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন গ্লেন ম্যাক্সওয়েল, শেষ হলো ১৪ বছরের ক্যারিয়ার
খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন গ্লেন ম্যাক্সওয়েল, শেষ হলো ১৪ বছরের ক্যারিয়ার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সোমবার (২ নভেম্বর) তিনি অবসরের ঘোষণা দেন বলে ক্রিকইনফোর এক…