ইরানে বুধবারই হামলার পরিকল্পনা তৈরি যুক্তরাষ্ট্রের, অপেক্ষা ট্রাম্পের অনুমোদনের
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানে আজ বুধবারই হামলার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম হামলার পরিকল্পনা সাজিয়ে রেখেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিলে আজই হামলা শুরু হয়ে যেতে পারে বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
সেন্টকম হামলার পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে; এখন তারা শুধু নির্দেশনার অপেক্ষায় রয়েছে।
এর আগে বলা হয়েছিল, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই নিউইয়র্ক টাইমস জানাল, হামলা চালানোর প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।



