আকিজ রিসোর্সে অফিসার পদে নিয়োগ, আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ রিসোর্স। প্রতিষ্ঠানটির টেকনো-সেলস বিভাগে ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।
এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে মৎস্যবিদ্যায় স্নাতক (বিএসসি) ডিগ্রি।
নিয়োগপ্রাপ্তদের জন্য অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে যাতায়াত ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা এবং উৎসব বোনাস।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।


