…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

শিগগিরই ঢাকা সফরে আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক

শিগগিরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করতে পারেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান।

মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) সাইডলাইনে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে এ কথা জানান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে প্রবাসী কর্মীদের বিষয় ছাড়াও বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন দুই মন্ত্রী।

এ ছাড়া মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে অভিবাসন ব্যবস্থায় যৌথ পরিদর্শন ও নজরদারির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থনের আশ্বাস দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে ডিটিসিএর নির্বাহী পরিচালকের পদ হারালেন সচিব মসিউর রহমান

প্রধানমন্ত্রীর একটি রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কের মুখে পড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মো…

জাতীয়

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎ, রোহিঙ্গা ইস্যুতে বেইজিংয়ের সহযোগিতা চাইল ঢাকা

বাংলাদেশ সচিবালয়ে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক…

জাতীয়

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিভিত্তিক নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি জা…

গাজীপুরের গাছায় সাইনবোর্ড এলাকায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
জাতীয়

গাজীপুরের গাছায় সাইনবোর্ড এলাকায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্র…