…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি স্বাভাবিক বলল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম।

বুধবার (৪ নভেম্বর) মিরপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মহিদুল ইসলাম বলেন, মিরপুর-১, পল্লবী, রূপনগর, মিরপুর-১২ ও কাফরুল রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপকভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

আন্দোলনের নামে যারা দেশকে অস্থিতিশীল করা, জনদুর্ভোগ সৃষ্টি, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ইতোমধ্যে এসব কর্মকাণ্ডে জড়িত অনেককে গ্রেপ্তার করে মামলা দেওয়া হয়েছে।

গ্রেপ্তারের নির্দিষ্ট সংখ্যা প্রসঙ্গে তিনি জানান, অভিযান চলমান থাকায় এ মুহূর্তে সুনির্দিষ্ট সংখ্যা বলা যাচ্ছে না। তবে কাউকে আটকের পর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সরাসরি তদারকিতে যাচাই-বাছাই করা হচ্ছে।

যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলছে না, সেইসব নিরীহ শ্রমিক ও পথচারীদের ছেড়ে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

মিরপুরের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এই কর্মকর্তা বলেন, বুধবার শ্রমিকদের সড়কে নামার সুযোগ হয়নি এবং এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অনেক পোশাক কারখানার শ্রমিক কাজে ফিরেছেন এবং কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে। সব ইউনিটের মধ্যে সমন্বয় রয়েছে বলে জানান তিনি।

শ্রমিকদের উদ্দেশে মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের বেতন সমন্বয়ের লক্ষ্যে ইতোমধ্যে শ্রমিক মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সুযোগ-সুবিধা বাড়ানোর প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, প্রকৃত শ্রমিকরা কখনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হন না। তাঁর ভাষায়, তৈরি পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল শ্রমিকদের উসকানি দিচ্ছে।

কারখানায় আগুন দেওয়া, গাড়ি ভাঙচুর ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা পুলিশের প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হেমায়েতপুরের পর আশুলিয়ায় বিক্ষোভ পোশাকশ্রমিকদের, ১৭৩ কারখানার শ্রমিক আন্দোলনে
আইন ও অপরাধ

হেমায়েতপুরের পর আশুলিয়ায় বিক্ষোভ পোশাকশ্রমিকদের, ১৭৩ কারখানার শ্রমিক আন্দোলনে

সাভারের হেমায়েতপুরে দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের পর এবার আশুলিয়ার শিল্পাঞ্চলে বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা।…

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ফায়েক শেখ ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার
আইন ও অপরাধ

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ফায়েক শেখ ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার

খুলনা মহানগর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক শেখকে (৪৩) ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) …

পল্লবীতে এজেআর কুরিয়ারের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ, কর্মী আহত
আইন ও অপরাধ

পল্লবীতে এজেআর কুরিয়ারের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ, কর্মী আহত

রাজধানীর পল্লবীতে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির কর্মী মো. র…

লালবাগে ঘুষের এক লাখ টাকাসহ দুদকের ফাঁদে সার্ভেয়ার আসাদুল, আদালত পাঠালেন কারাগারে
আইন ও অপরাধ

লালবাগে ঘুষের এক লাখ টাকাসহ দুদকের ফাঁদে সার্ভেয়ার আসাদুল, আদালত পাঠালেন কারাগারে

রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে (৫১) কারাগারে পাঠানো…