…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা বাজারে জামায়াত নেতার ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা বাজারে জামায়াত নেতার ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে স্থানান্তর
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত আটটার দিকে কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।

আহত শাহরিয়ার জামানকে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল।

রাত পৌনে দশটার দিকে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে গিয়েছিলেন তাঁর ছেলে শাহরিয়ার। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাঁকে ছুরিকাঘাত করে।

আখতারুজ্জামান রঞ্জন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, ঘটনার বিস্তারিত খোঁজ নিয়ে তিনি জানাবেন।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ওসি বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের আগাম অনুমতি, খসড়া আইনে নীতিগত সম্মতি
আইন ও অপরাধ

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের আগাম অনুমতি, খসড়া আইনে নীতিগত সম্মতি

সংবাদ প্রকাশ বা প্রচারের কারণে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক কিংবা দায়িত্বশীল ব্যক্তিকে গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার বিধান রাখার বিষয়…

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার শিক্ষক সাময়িক বরখাস্ত
আইন ও অপরাধ

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার শিক্ষক সাময়িক বরখাস্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইনামুল হককে সাময…

তথ্য গোপন করে একই আদেশের বিরুদ্ধে তিন আবেদন, তিন আইনজীবীকে ১৫ দিন পেশা থেকে বিরত থাকার নির্দেশ হাইকোর্টের
আইন ও অপরাধ

তথ্য গোপন করে একই আদেশের বিরুদ্ধে তিন আবেদন, তিন আইনজীবীকে ১৫ দিন পেশা থেকে বিরত থাকার নির্দেশ হাইকোর্টের

একই জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে তথ্য গোপন করে তিনটি পৃথক আবেদন দায়েরের ঘটনায় তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে…

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি, সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে মন্ত্রিসভা কমিটিতে ঐকমত্য
আইন ও অপরাধ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি, সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে মন্ত্রিসভা কমিটিতে ঐকমত্য

সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট এখতিয়ারসম্পন্ন আদালতের পূর্বানুমতি নেও…