…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জর্জিয়ার স্টেট সিনেটর পুনর্নির্বাচিত কিশোরগঞ্জের শেখ রহমান

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ মুজাহিদুর রহমান চন্দন, যিনি শেখ রহমান নামেই পরিচিত। সাধারণ নির্বাচনে এই আসনে তার বিপরীতে কোনো প্রার্থী ছিলেন না।

শেখ রহমানের জন্ম কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে। তার পুনর্নির্বাচনের খবরে জন্মস্থান বাজিতপুরের মানুষ ও প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত হয়েছেন।

তিনি বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের ছেলে। তার বাবা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের আগরতলায় ‘জয় বাংলা যুব শিবির’-এর ক্যাম্প সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।

শেখ রহমান কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শেখ রহমান। পরে জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

২০১৮ সালে প্রথমবার জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর নির্বাচিত হন শেখ রহমান। তিনি অঙ্গরাজ্যটির প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত আইনপ্রণেতা হিসেবে পরিচিতি পান। এরপর থেকে স্টেট সিনেটের ৫ নম্বর আসনের প্রতিনিধিত্ব করে আসছেন তিনি।

নির্বাচনি ফলাফলের তথ্য অনুযায়ী, সাধারণ নির্বাচনে এই আসনে শেখ রহমানের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রাথমিক ফলাফলে তার নামে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে।

এর আগে গত ১৯ মে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে দলের মনোনয়ন নিশ্চিত করেন শেখ রহমান। ওই নির্বাচনে তিনি ৬ হাজার ১৮৮ ভোট পান, প্রতিদ্বন্দ্বী রবিন ম্যাককয় পান ৫ হাজার ১৬৬ ভোট।

২০২৪ সালের নির্বাচনেও তিনি এই আসনে জয়ী হয়েছিলেন; সেবার রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে পরাজিত করেছিলেন শেখ রহমান।

শেখ রহমানের ভাতিজা শেখ রাফিদ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হওয়ায় তার চাচাকে নিয়ে পরিবার ও এলাকাবাসী গর্বিত। একজন বাংলাদেশি মুসলিম হিসেবে এই পর্যায়ে পৌঁছানো কঠিন ও চ্যালেঞ্জিং; তিনি সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হয়েছেন, যা পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ভবিষ্যতে তিনি আরও বড় পদে অধিষ্ঠিত হয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।

বাজিতপুরের স্থানীয় বাসিন্দা মহির উদ্দিন বলেন, বাজিতপুরের সন্তান শেখ রহমান আবারও যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হয়েছেন—এই খবর শুনে খুব ভালো লাগছে। বিদেশের মাটিতে তিনি বাংলাদেশের পাশাপাশি এলাকার নামও উজ্জ্বল করছেন এবং এই অর্জনে সবাই গর্বিত। এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, তিনি খোঁজখবরও নেন বলে জানান মহির উদ্দিন।

আমেরিকা বিভাগের আরও খবর

মধ্যবর্তী নির্বাচনে ব্যালটে ডেটাসেন্টার: প্রায় সব স্থগিতাদেশের প্রস্তাবই অনুমোদন দিলেন মার্কিন ভোটাররা
আমেরিকা

মধ্যবর্তী নির্বাচনে ব্যালটে ডেটাসেন্টার: প্রায় সব স্থগিতাদেশের প্রস্তাবই অনুমোদন দিলেন মার্কিন ভোটাররা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার ব্যালটে থাকা ডেটাসেন্টার স্থগিতাদেশের প্রায় প্রতিটি প্রস্তাবই অনুমোদন করেছেন ভোটাররা — মোট সংখ্যা কয়েক ড…

কলোরাডোতে পুলিশকে অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতায় বাধ্য করার প্রস্তাব ভোটে নাকচ
আমেরিকা

কলোরাডোতে পুলিশকে অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতায় বাধ্য করার প্রস্তাব ভোটে নাকচ

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ভোটাররা পুলিশ ও কৌঁসুলিদের ট্রাম্প প্রশাসনের গণবহিষ্কার কর্মসূচিতে সহায়তা করতে বাধ্য করার এক রক্ষণশীল উদ্যোগ প্রত্…

ব্যাঙের ভ্রূণ পাচারের অভিযোগে রুশ গবেষক পেত্রোভার বিরুদ্ধে মামলা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের
আমেরিকা

ব্যাঙের ভ্রূণ পাচারের অভিযোগে রুশ গবেষক পেত্রোভার বিরুদ্ধে মামলা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের

ব্যাঙের ভ্রূণ পাচারের অভিযোগে অভিযুক্ত রুশ গবেষক কসেনিয়া পেত্রোভার বিরুদ্ধে আনা ফৌজদারি মামলা বাতিলের প্রসিকিউটরদের আবেদন মঞ্জুর করেছেন যুক্তরাষ্ট্রে…

নির্বাচনের রাতে হাসান পাইকারকে লাইভস্ট্রিমের সঞ্চালক করায় ডিএসএর বিরুদ্ধে এডিএলের অভিযোগ
আমেরিকা

নির্বাচনের রাতে হাসান পাইকারকে লাইভস্ট্রিমের সঞ্চালক করায় ডিএসএর বিরুদ্ধে এডিএলের অভিযোগ

যুক্তরাষ্ট্রের বামপন্থী সংগঠন ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (ডিএসএ) তাদের আনুষ্ঠানিক নির্বাচনের রাতের লাইভস্ট্রিমের সঞ্চালক হিসেবে বিতর্কিত টুইচ…