…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে দুদকের পুরো কমিশন, দালালের দৌরাত্ম্য ও অবহেলার অভিযোগ রোগীদের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগসহ পাশের দুটি বিভাগ পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে পুরো কমিশন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে চেয়ারম্যানের সঙ্গে ছিলেন সংস্থাটির দুই কমিশনার ড. জাহাঙ্গীর হোসেন ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং দুদক সচিব মো. সাইদুর রহমান খান।

পরিদর্শনকালে দুদক চেয়ারম্যান ও কমিশনাররা রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। জরুরি বিভাগের সেবা কার্যক্রমও সরাসরি প্রত্যক্ষ করেন তারা। এ সময় রোগী ও তাদের স্বজনদের কাছে হাসপাতালের চিকিৎসাসেবা এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান তারা।

রোগী ও তাদের স্বজনেরা হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও ভোগান্তির অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগের মধ্যে ছিল দালালদের দৌরাত্ম্য, চিকিৎসকদের অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা এবং চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীদের নানা ধরনের ভোগান্তি।

এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। পরিদর্শনকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

দুদক চেয়ারম্যান সংশ্লিষ্টদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু মোকারম সোনারগাঁয়ে গ্রেপ্তার
আইন ও অপরাধ

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু মোকারম সোনারগাঁয়ে গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) নারায়ণগঞ্জের সোনারগাঁ…

ঢাকার ধামরাইয়ে তিন বাড়ির ফটকে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, বড় চন্দ্রাইল গ্রামে আতঙ্ক
আইন ও অপরাধ

ঢাকার ধামরাইয়ে তিন বাড়ির ফটকে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, বড় চন্দ্রাইল গ্রামে আতঙ্ক

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় একই এলাকার তিনটি বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড়, আতর, সাবান ও রক্তমাখা গলাকাটা মুরগি রেখে…

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বর
আইন ও অপরাধ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বর

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে।…

৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমণি, আদালত চত্বরে দেহরক্ষীদের সঙ্গে সাংবাদিকদের হাতাহাতি
আইন ও অপরাধ

৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমণি, আদালত চত্বরে দেহরক্ষীদের সঙ্গে সাংবাদিকদের হাতাহাতি

ব্যবসায়ীকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্…