…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

অনুমোদিত মূলধন ২ হাজার কোটি থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করবে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
অনুমোদিত মূলধন ২ হাজার কোটি থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করবে ইসলামী ব্যাংক
ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন ৮ হাজার কোটি টাকা বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অনুমোদিত মূলধন বাড়ানোর জন্য ব্যাংকটির মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন বা সংঘস্মারক ও সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।

তবে প্রস্তাবটি কার্যকর করার আগে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র নিতে হবে।

এছাড়া প্রস্তাবটি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হবে।

ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়ার পরই বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি সাপেক্ষে অনুমোদিত মূলধন বৃদ্ধির প্রক্রিয়া সম্পন্ন হবে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

সপ্তাহের শেষ দিনে বড় উত্থান শেয়ারবাজারে, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন ৬৪৫ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সিংহভাগ কোম্পানির শেয়ারদর বাড়ার মধ্য দিয়ে বড় ধরনের উত্থান ঘটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডি…

৯০ হাজারের বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দিল এশিয়া ফাউন্ডেশন
অর্থনীতি ও ব্যবসা

৯০ হাজারের বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দিল এশিয়া ফাউন্ডেশন

সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে এশিয়া ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশন। ২০২৪ সালের জুলাই থেকে এ পর্যন…

দুই দিনে ৮৫০ কোটি টাকার রফতানি ব্যাহত: শ্রমিক আন্দোলনে কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প
অর্থনীতি ও ব্যবসা

দুই দিনে ৮৫০ কোটি টাকার রফতানি ব্যাহত: শ্রমিক আন্দোলনে কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের টানা আন্দোলনে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাকশিল্প। কয়েক দিনের বিক্ষোভ, কর্মবিরত…

অর্থনীতি ও ব্যবসা

সুজুকি গাড়ি কেনায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা, উত্তরা মোটরসের সঙ্গে সমঝোতা সই

প্রাইম ব্যাংক পিএলসি এবং বাংলাদেশে সুজুকি ব্র্যান্ডের গাড়ির একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক…