…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

জামালপুরে ধাওয়া খেয়ে ডাবগাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক

নিজস্ব প্রতিবেদক
জামালপুরে ধাওয়া খেয়ে ডাবগাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক
ছবি: সংগৃহীত

জামালপুর শহরে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে ডাবগাছে উঠে পড়েন এক যুবক। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় সাড়ে তিন ঘণ্টা পর গাছ থেকে নিচে নামেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে ওই যুবক গাছ থেকে নেমে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই যুবক। একপর্যায়ে তাকে চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া করেন স্থানীয়রা। তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে একটি ডাবগাছে উঠে পড়েন তিনি।

এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গাছ থেকে নামতে রাজি হননি তিনি। পরে রাত ১০টার দিকে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। নানা কৌশলে তাকে নিচে নামানোর চেষ্টা করা হয়। এমনকি বুঝিয়ে ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েও প্রথম দিকে তাকে নামানো সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত রাত সাড়ে ১২টার দিকে তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, এক যুবক চুরি করতে এসে ডাবগাছে আটকা পড়েছেন এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না।

তিনি আরও বলেন, ওই যুবকের ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। পরে তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি নামতে রাজি হননি। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। তিনি অনেক ভয় পেয়েছিলেন। পরে তাকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় লরিচালক গ্রেপ্তার
আইন ও অপরাধ

সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় লরিচালক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুসফিরাত নিহতের ঘটনায় অভিযুক্ত লরিচালককে গ…

আইন ও অপরাধ

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে শৌচাগারে হত্যা মামলার হাজতির ঝুলন্ত মরদেহ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর শৌচাগারে গলায় গামছা পেঁচানো অবস্থায় রাজু নামে এক হত্যা মামলার হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্ব…

ভোলায় তেঁতুলিয়া নদীতে মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮
আইন ও অপরাধ

ভোলায় তেঁতুলিয়া নদীতে মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮

মিয়ানমারে পাচারের সময় ভোলার চরফ্যাশন উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি বোটসহ আটজনকে আটক করা…

আইন ও অপরাধ

গাইবান্ধায় চুরির অপবাদে ৬৫ বছরের গোলাপী বেগমকে গাছে বেঁধে নির্যাতন, হাসপাতালের করিডোরে চিকিৎসা

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গোবিন্দপুর গ্রামে চুরির অপবাদ দিয়ে ৬৫ বছর বয়সী এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছ…