…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে ভার্চ্যুয়াল শুনানিতে এক মাসে জামিন পেল ৫২ শিশু

নিজস্ব প্রতিবেদক
টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে ভার্চ্যুয়াল শুনানিতে এক মাসে জামিন পেল ৫২ শিশু
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) ৭১ শিশুর ভার্চ্যুয়াল শুনানি অনুষ্ঠিত হয়েছে গত অক্টোবর মাসে। শুনানি শেষে ৫২ শিশু জামিন পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মো. এমরান খান।

একটি শিশুর বিরুদ্ধে মামলা হয়েছে দেশের কোনো এক দূরবর্তী জেলায়। মামলার শুনানির জন্য তাকে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে সেই জেলার আদালতে নেওয়ার কথা। পর্যাপ্ত যানবাহন এবং প্রয়োজনীয় নিরাপত্তাকর্মী ও জনবল না থাকায় তাদের আদালতে হাজির করতে তৈরি হয় নানা জটিলতা। কখনো সময়মতো হাজির করা সম্ভব হয় না, আবার কখনো দীর্ঘসূত্রতায় বাড়ে শিশুর অপেক্ষার দিন। এমন পরিস্থিতিতে আদালতে সশরীরে হাজির না করেও প্রযুক্তির মাধ্যমে শুনানিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় শিশুদের বিচারিক কার্যক্রম কিছুটা সহজ হচ্ছে।

দেশের ৩২ জেলার ৫৮টি শিশু আদালতের মামলায় আটক শিশুদের দায়িত্ব পালন করে টঙ্গীর এই কেন্দ্র। ফলে দূরবর্তী জেলার আদালতে শিশুদের নিয়মিত হাজির করা কেন্দ্র কর্তৃপক্ষের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। যাতায়াতের ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় জনবল সমন্বয় করতে গিয়ে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। শুধু আদালতে নেওয়া নয়, শুনানি শেষে আবার কেন্দ্রে ফিরিয়ে আনতেও ব্যয় হয় দীর্ঘ সময়। একটি শিশুকে আদালতে পাঠাতে গিয়ে কেন্দ্রের অন্যান্য প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রমেও তৈরি হয় বাড়তি চাপ।

এর মধ্যে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো কেন্দ্রের ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত শিশুর অবস্থান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রটির অনুমোদিত ধারণক্ষমতা ৩০০ জন। অথচ কোনো কোনো সময় সেখানে ৯০০ থেকে ১ হাজার শিশুকে থাকতে হয়। অতিরিক্ত এই চাপের কারণে আবাসন, শিক্ষা, চিকিৎসা, কাউন্সেলিং, নিরাপত্তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ছে।

কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খান বলেন, ‘ভার্চ্যুয়াল শুনানি চালুর ফলে শিশুদের আদালতে হাজির করার জটিলতা অনেকটাই কমছে। তবে দূরবর্তী আদালতে শিশুদের শারীরিকভাবে নিয়ে যাওয়া এখনো সময়সাপেক্ষ। পর্যাপ্ত জনবল ও নিরাপত্তাকর্মীর অভাবে একটি শিশুকে আদালতে পাঠাতে গিয়ে কেন্দ্রের অন্যান্য কার্যক্রমেও চাপ তৈরি হয়।’

ভার্চ্যুয়াল শুনানি সমন্বয়ের কাজে যুক্ত রয়েছেন প্রবেশন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী মজুমদার ও শাকিল মাহমুদ। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট আদালতের সঙ্গে যোগাযোগ ও শুনানি কার্যক্রম সমন্বয় করা।

গত ৯ জুলাই ২০২৬ শিশু উন্নয়ন কেন্দ্রটি পরিদর্শন করেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় শিশুদের বিচারিক কার্যক্রম সহজ করতে ভার্চ্যুয়াল শুনানির গুরুত্ব তুলে ধরেন তিনি। দূরবর্তী আদালতগুলোর সঙ্গে পূর্ণাঙ্গ ভার্চ্যুয়াল আদালত-সুবিধা চালু এবং কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেটের ব্যবস্থা করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘বিদ্যমান শিশু উন্নয়ন কেন্দ্র ৩টির সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় টঙ্গী কেন্দ্রে নিয়োজিত প্রবেশন কর্মকর্তা শাকিল মাহমুদ বলেন, ‘দেশের সব শিশু আদালতের সঙ্গে পূর্ণাঙ্গ ভার্চ্যুয়াল শুনানির ব্যবস্থা চালু করা গেলে এ সমস্যার বড় অংশের সমাধান সম্ভব। তবে এ জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট, আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম, প্রশিক্ষিত জনবল এবং আদালতগুলোর সঙ্গে সমন্বিত যোগাযোগব্যবস্থা প্রয়োজন।’

শিশু আইন, ২০১৩ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী প্রত্যেক ব্যক্তি শিশু হিসেবে বিবেচিত। এই আইনের মূল লক্ষ্য শিশুকে কেবল অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি হিসেবে না দেখে তার সংশোধন, সুরক্ষা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করা। আইনের ২৯ ধারায় শিশু আদালতকে জামিন দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে; অপরাধ জামিনযোগ্য হোক বা অজামিনযোগ্য, প্রযোজ্য ক্ষেত্রে শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে আদালত জামিন দিতে পারেন।

আইনের ৩১ ধারায় সামাজিক অনুসন্ধান প্রতিবেদনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। শিশুর পারিবারিক অবস্থা, সামাজিক পরিবেশ, শিক্ষা, মানসিক পরিস্থিতি ও পুনর্বাসনের সম্ভাবনা বিবেচনায় নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়। আইনের ৬ ধারায় প্রবেশন কর্মকর্তার দায়িত্ব নির্ধারণ করা হয়েছে; শিশুর সামাজিক অনুসন্ধান, আদালতকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং আইনগত সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা করা তাদের কাজের অংশ।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে শৌচাগারে হত্যা মামলার হাজতির ঝুলন্ত মরদেহ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর শৌচাগারে গলায় গামছা পেঁচানো অবস্থায় রাজু নামে এক হত্যা মামলার হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্ব…

গাজীপুরে বাসনের বারবৈকা মুচিপাড়া থেকে পুলিশের হারানো পিস্তল ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

গাজীপুরে বাসনের বারবৈকা মুচিপাড়া থেকে পুলিশের হারানো পিস্তল ও গুলি উদ্ধার

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে এক পুলিশ সদস্যের হারিয়ে ফেলা পিস্তল ও গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৩টার দিকে গা…

গাজীপুরের গাছায় ছয় বছরের শিক্ষার্থীকে ধর্ষণ: শিক্ষক আনোয়ার হোসেন খানের যাবজ্জীবন, এক লাখ টাকা জরিমানা
আইন ও অপরাধ

গাজীপুরের গাছায় ছয় বছরের শিক্ষার্থীকে ধর্ষণ: শিক্ষক আনোয়ার হোসেন খানের যাবজ্জীবন, এক লাখ টাকা জরিমানা

গাজীপুর মহানগরের গাছা এলাকায় ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষক আনোয়ার হোসেন খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে…

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু মোকারম সোনারগাঁয়ে গ্রেপ্তার
আইন ও অপরাধ

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু মোকারম সোনারগাঁয়ে গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) নারায়ণগঞ্জের সোনারগাঁ…