…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

দুবলার চরের আলোরকোলে সাগরে তলিয়ে যাওয়া পর্যটকের ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

নিজস্ব প্রতিবেদক
দুবলার চরের আলোরকোলে সাগরে তলিয়ে যাওয়া পর্যটকের ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি
ছবি: সংগৃহীত

সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরের প্রবল ঢেউ ও স্রোতের টানে নিখোঁজ হয়েছেন মো. রিয়াজ আহমেদ (২৫) নামে এক পর্যটক। তাঁকে উদ্ধারে কোস্ট গার্ড ও বন বিভাগ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার বিকেল ৩টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঁঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল বাশার ঢালী এবং মায়ের নাম রুমেলা খাতুন। সঙ্গে থাকা ব্যাগে পাওয়া জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে বন বিভাগ তাঁর পরিচয় শনাক্ত করে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে ‘ইকোট্যুরিজম’ নামের একটি কাঠের তৈরি পর্যটকবাহী লঞ্চে ১০ জন পর্যটক সুন্দরবনের হিরণ পয়েন্ট ও নীলকমল ঘুরে আলোরকোলে পৌঁছান। পরে লঞ্চ থেকে ট্রলারে করে তাঁরা আলোরকোল চরে নামেন।

আলোরকোল চরে নামার পর তিনজন পর্যটক সমুদ্র সৈকতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ সাগরে তলিয়ে যান। ঘটনাটি দেখে আলোরকোল শুঁটকি পল্লির জেলেরা তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড ও বন বিভাগকে খবর দেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর জেলেপল্লি বিশেষ টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, নিখোঁজ পর্যটকের সন্ধানে সাগরতীর ও বনের বিভিন্ন চরে তল্লাশি চালানো হচ্ছে। বন বিভাগ ও কোস্ট গার্ডের পাশাপাশি তাঁর সফরসঙ্গীরাও অভিযানে অংশ নিচ্ছেন।

মো. খলিলুর রহমান আরও বলেন, মরদেহ ভেসে না ওঠা পর্যন্ত উদ্ধারের সম্ভাবনা কম। বিশাল সমুদ্রে ডুবুরি নামিয়েও তল্লাশি চালানো অত্যন্ত কঠিন। মরদেহের সন্ধান পেতে আরও এক-দুই দিন অপেক্ষা করতে হতে পারে।

নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা ময়মনসিংহের ভালুকা থেকে আলোরকোলের উদ্দেশে রওনা হয়েছেন।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, পর্যটক নিখোঁজের খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর থেকে নিখোঁজ পর্যটকের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মো. হাছানুর রহমান বলেন, শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে দুটি পর্যটকবাহী লঞ্চ পূর্ব সুন্দরবনের দুবলার চরে যায়। লঞ্চ দুটিতে মোট ৩০ জন পর্যটক ছিলেন। তাঁদের মধ্যে একজন পর্যটক সাগরে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার বিকেল ৩টা পর্যন্ত, অর্থাৎ ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও, রিয়াজ আহমেদের কোনো সন্ধান মেলেনি। কোস্ট গার্ড ও বন বিভাগের যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

রংপুরে ডাক বিভাগের কোয়ার্টারে ভাড়াটে: বরাদ্দ কর্মকর্তার নামে, থাকছেন বহিরাগতরা
জাতীয়

রংপুরে ডাক বিভাগের কোয়ার্টারে ভাড়াটে: বরাদ্দ কর্মকর্তার নামে, থাকছেন বহিরাগতরা

রংপুর নগরীর ধাপ এলাকায় ডাক বিভাগের পোস্টাল স্টাফ কোয়ার্টারে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বরাদ্দপ্রাপকদের পরিবর্তে ভাড়াটে ও সাবলেটবাসীরা বসবাস করছেন…

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন তারেক রহমান
জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন তারেক রহমান

প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠনের পর এবারই প্রথম 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদযাপন করল দলটি। শনিবার বিকেলে রাজধানীর নয…

বিএসটিআইয়ে ঝুঁকিভাতার নামে এক দশকে প্রায় হাজার কোটি টাকা বণ্টন, দুদকের অনুসন্ধানে অনিয়মের চিত্র
জাতীয়

বিএসটিআইয়ে ঝুঁকিভাতার নামে এক দশকে প্রায় হাজার কোটি টাকা বণ্টন, দুদকের অনুসন্ধানে অনিয়মের চিত্র

পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সব কর্মকর্তা-কর্মচারীই ঝুঁকিভাতা পাচ্ছেন। বছরে এ খাত…

জাতীয়

বনানীতে সেতু ভবনের গার্ড রুম লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরও একটি অবিস্ফোরিত ককটেল

রাজধানীর বনানীতে সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে গার্ড রুমের কাচ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।…