…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় কনসার্ট ও শোভাযাত্রা: যানজটের শঙ্কায় সতর্ক ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় কনসার্ট ও শোভাযাত্রা: যানজটের শঙ্কায় সতর্ক ট্রাফিক পুলিশ
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীতে একাধিক বড় আয়োজন ঘিরে কয়েকটি সড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা, তেজগাঁও ও আশপাশের সড়কে চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা তিনটা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত কনসার্ট চলার কথা রয়েছে।

এই আয়োজন ঘিরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন সড়কের একটি লেন সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে। সেখানে কনসার্টের মঞ্চ তৈরি করা হয়েছে।

এ ছাড়া রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠানস্থলে যাওয়ার কথা রয়েছে। ফলে নয়াপল্টন, কাকরাইল, ফার্মগেট, আসাদগেট ও মানিক মিয়া অ্যাভিনিউমুখী সড়কে বিকেলে যানবাহনের চাপ বাড়তে পারে।

অন্যদিকে, তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সকাল থেকে গ্রাম পুলিশের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশের সমাবেশ ঘিরে বাণিজ্য মেলার মাঠ, তেজগাঁও ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ তৈরি হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় যান চলাচল বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের উপকমিশনার (তেজগাঁও) রফিকুল ইসলাম বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন সড়কের একটি লেনে কনসার্টের মঞ্চ তৈরি করা হয়েছে। এ কারণে ওই লেন বন্ধ রাখা হয়েছে। বিপরীত লেনের মাঝখানে পার্টিশন দিয়ে দুই দিকের যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ কম থাকবে বলে তাঁরা আশা করছেন জানিয়ে তিনি বলেন, বিকেলে জনসমাগম বাড়লে পরিস্থিতি বিবেচনায় ট্রাফিক ডাইভারশন দেওয়া হতে পারে।

মানিক মিয়া অ্যাভিনিউ পুরোপুরি বন্ধ করতে হলে শ্যামলীর দিক থেকে আসা যানবাহনগুলোকে লেক রোড, খেজুরবাগান ও কলাবাগানের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তবে পুলিশের চেষ্টা থাকবে, গাড়ি ঘুরিয়ে না দিয়ে চ্যানেলিংয়ের মাধ্যমে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়েই যান চলাচল স্বাভাবিক রাখা।

রফিকুল ইসলাম আরও বলেন, ট্রাফিক পুলিশের পাশাপাশি ক্রাইম ডিভিশনসহ পুলিশের বিভিন্ন শাখার সদস্যদের মাঠে মোতায়েন করা হয়েছে। রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলাকালে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে পুলিশ দায়িত্ব পালন করবে।

এসব এলাকায় যাঁদের যাতায়াতের প্রয়োজন রয়েছে, তাঁদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

যানজটের চাপে সরানো হলো সীতাকুণ্ডের গতিরোধক, স্থায়ী সমাধান খুঁজবে বিশেষজ্ঞ দল

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহত হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো…

জাতীয়

বটতলায় মোড়ক উন্মোচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নতুন বছরের প্রকাশনা উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৭ সালের নববর্ষের প্রকাশনা উৎসব। এবারের আয়োজনের মূল …

জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ: ঢাকায় শোভাযাত্রায় পায়ে হেঁটে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ শনিবার, ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড…

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ আহত ৯
জাতীয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ আহত ৯

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী মাইক্রো…