…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

নান্দাইলে ডাম্প ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে নিহত ২, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
নান্দাইলে ডাম্প ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে নিহত ২, আহত ৪
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় একটি পিকআপ উল্টে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে নান্দাইল-কানুরামপুর-ত্রিশাল সড়কের বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডাম্প ট্রাকটি পিকআপটিকে ধাক্কা দিলে পিকআপটি উল্টে সড়কে পড়ে যায়।

নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহত দুজনই পুরুষ। তাঁদের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।

আহত ব্যক্তিরা হলেন—নেত্রকোনা সদরের মল্লিকপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে সাব্বির মিয়া (৩০), বটতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে হারুন মিয়া (২০), তাঁর ভাই রানা মিয়া (২৪) এবং তাঁদের দুলাভাই খোকন মিয়া (৩৫)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নেত্রকোনা বাসস্ট্যান্ড থেকে পিকআপে করে ত্রিশালের দিকে রওনা দেন তাঁরা। রাত ৮টার দিকে বাহাদুরনগর এলাকায় বালুবাহী ডাম্প ট্রাকটি পিকআপটিকে ধাক্কা দেয়।

স্থানীয়দের সহযোগিতায় নান্দাইল ফায়ার সার্ভিস আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে তাঁদের তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুজ্জামান খোকন বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের পরিচয় জানা যায়নি। আহতদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নান্দাইল ফায়ার সার্ভিসের দলনেতা আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজ পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ ও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে দুজন মারা গেছেন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁরা নেত্রকোনা বাসস্ট্যান্ড থেকে পিকআপে করে এসেছেন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান ইয়াসের খানের, বললেন ‘টিকিট দেব’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছ…

সুন্দরবনের আলোরকোলে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক রিয়াজ, উদ্ধার অভিযান চলছে
জাতীয়

সুন্দরবনের আলোরকোলে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক রিয়াজ, উদ্ধার অভিযান চলছে

সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সমুদ্রসৈকতে গোসল করতে নেমে রিয়াজ ঢালী নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা র…

রংপুরে ডাক বিভাগের কোয়ার্টারে ভাড়াটে: বরাদ্দ কর্মকর্তার নামে, থাকছেন বহিরাগতরা
জাতীয়

রংপুরে ডাক বিভাগের কোয়ার্টারে ভাড়াটে: বরাদ্দ কর্মকর্তার নামে, থাকছেন বহিরাগতরা

রংপুর নগরীর ধাপ এলাকায় ডাক বিভাগের পোস্টাল স্টাফ কোয়ার্টারে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বরাদ্দপ্রাপকদের পরিবর্তে ভাড়াটে ও সাবলেটবাসীরা বসবাস করছেন…

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন তারেক রহমান
জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন তারেক রহমান

প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠনের পর এবারই প্রথম 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদযাপন করল দলটি। শনিবার বিকেলে রাজধানীর নয…