…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

লিভারের অসুস্থতায় সার্জারির মুখে কোচ বাটলার, সিঙ্গাপুর সফরে অনিশ্চয়তায় নারী ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ নারী ফুটবল দল সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। তবে নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার শারীরিকভাবে অসুস্থ। তাই সিঙ্গাপুরে ঋতুপর্ণাদের কোচ কে হবেন, এ নিয়ে সংকট তৈরি হয়েছে।

পিটার বাটলারের লিভারে সমস্যা ধরা পড়েছে। বাংলাদেশ নারী ফুটবল দল সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বেশ দুরারোগ্য রোগই দেখা দিয়েছে। বাটলারকে সার্জারির মধ্যে যেতে হবে। সার্জারি থেকে মাঠে ফেরা বেশ সময়সাপেক্ষ বিষয়। ফলে ডিসেম্বরে সিঙ্গাপুরে বাংলাদেশ দলের ম্যাচ পরিচালনায় তাঁর উপস্থিত থাকা অনেকটাই কঠিন।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘বাটলার অসুস্থতার জন্য ইংল্যান্ডে রয়েছে। বাস্তবিকভাবে সিঙ্গাপুর ম্যাচে তাঁর থাকা সম্ভব নয়। এই সময়ে টেকনিক্যাল ডাইরেক্টর (সাইফুল বারী টিটু) ছাড়া বিকল্প সেভাবে নেই। সেই হয়তো সিঙ্গাপুরে দায়িত্বে থাকতে পারেন।’

পিটার বাটলারের সঙ্গে বাফুফের চুক্তি ডিসেম্বরে শেষ হচ্ছে। এবার বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের মূল রাউন্ডে খেলেছে। তবে সাফ ফুটবলে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এশিয়ান গেমসেও ভালো পারফরম্যান্স করতে পারেনি। সব মিলিয়ে বাটলারের পারফরম্যান্স অনেকটাই প্রশ্নবিদ্ধ।

এরপরও শারীরিক অসুস্থতা যোগ হওয়ায় বাটলারের বাংলাদেশ অধ্যায় কি সমাপ্ত? এমন প্রশ্নের উত্তরে কিরণ বলেন, ‘বাটলারের সঙ্গে ফেডারেশনের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। সিঙ্গাপুর ম্যাচে হয়তো অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। এরপর ফেডারেশন পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

সিঙ্গাপুরে দুটি প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ নারী ফুটবল দল চট্টগ্রামে অনুশীলন করছে। সেখান থেকে আগামী সপ্তাহে ঢাকায় আসার কথা রয়েছে। সাফ টুর্নামেন্ট শেষ হলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে পারেন আফিদারা। নারী ফুটবল দলে এখন অনুশীলন করাচ্ছেন আবুল হোসেন।

খেলা বিভাগের আরও খবর

বন্ধুকে ধোঁকা দিয়ে চ্যাম্পিয়ন টিফানি স্ট্র্যাটন: ক্রাউন জুয়েলে চেলসি গ্রিনের স্বপ্ন ভাঙলেন
খেলা

বন্ধুকে ধোঁকা দিয়ে চ্যাম্পিয়ন টিফানি স্ট্র্যাটন: ক্রাউন জুয়েলে চেলসি গ্রিনের স্বপ্ন ভাঙলেন

বন্ধু চেলসি গ্রিনের আবেগঘন চ্যাম্পিয়নশিপ জয়ের মুহূর্তেই তাঁকে ধোঁকা দিলেন টিফানি স্ট্র্যাটন। শনিবার সৌদি আরবের রিয়াদে ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েলে …

আলাবামা ম্যাচের আগে তারকা বহর নিয়ে স্টেডিয়ামে লেন কিফিন, সঙ্গে শাকিল ও'নিল-কেভিন কস্টনার
খেলা

আলাবামা ম্যাচের আগে তারকা বহর নিয়ে স্টেডিয়ামে লেন কিফিন, সঙ্গে শাকিল ও'নিল-কেভিন কস্টনার

আলাবামার বিপক্ষে বড় ম্যাচের আগে তারকা বহর নিয়ে স্টেডিয়ামে হাজির হলেন এলএসইউর প্রধান কোচ লেন কিফিন। শনিবার টাইগার স্টেডিয়ামে দল বাস থেকে নামার সময়…

ক্রাউন জুয়েলে রক্তাক্ত অরটনকে পান্ট কিকে হারালেন কোডি রোডস
খেলা

ক্রাউন জুয়েলে রক্তাক্ত অরটনকে পান্ট কিকে হারালেন কোডি রোডস

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েলে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচে র‍্যান্ডি অরটনকে হারিয়েছেন কোডি রোডস। ম্যাচের শেষ মুহূর্তে মা…

বাঁচা-মরার লড়াইয়ে মালদ্বীপের মুখোমুখি পাকিস্তান, ভুটান হারলেই সেমিফাইনালে বাংলাদেশ
খেলা

বাঁচা-মরার লড়াইয়ে মালদ্বীপের মুখোমুখি পাকিস্তান, ভুটান হারলেই সেমিফাইনালে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লড়াইয়ে আগামীকাল মাঠে নামবে পাকিস্তান। প্রথম ম্যাচে হারের পর কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে দলটি।…