…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পাঁচ দিনের অস্থিরতা কাটিয়ে সাভার-আশুলিয়ায় স্বাভাবিক উৎপাদন, কাজে ফিরলেন ৮০ শতাংশ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক

টানা পাঁচ দিনের অস্থিরতা ও উত্তেজনার পর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। অধিকাংশ তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে, আর কাজে যোগ দিয়েছেন প্রায় ৮০ শতাংশ শ্রমিক।

শুক্রবার (৬ নভেম্বর) ছুটির দিন হওয়া সত্ত্বেও বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার নরসিংহপুর, বাইপাইল, জিরাবো, পুকুরপাড় এলাকায় শ্রমিকরা সারিবদ্ধভাবে কারখানায় যোগ দেন। এ সময় সিকিউরিটি গার্ড তাদের আইডি কার্ড চেক করেন। পাশাপাশি পুলিশও শ্রমিকদের নজরদারিতে ছিল।

কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকা-আরিচা ও আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) থেকে পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বিভিন্ন কারখানার এইচআর ডিপার্টমেন্ট সূত্র জানা যায়, ৮০ শতাংশ শ্রমিক কাজে যোগদান করেছেন। তারা বলেন, ছুটির দিন হওয়ায় এ উপস্থিতি, শনিবার থেকে উপস্থিতি প্রায় শতভাগ।

সকালে ঢাকা-আরিচা ও আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থিত বেশ কিছু পোশাক কারখানা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে খুলে দেয় কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কর্মস্থলে যোগ দিতে দেখা যায়।

গত কয়েকদিন ধরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ফলে সাভার-আশুলিয়ায় শিল্পাঞ্চলের পরিস্থিতি ছিল থমথমে। মজুরি কমিশন বোর্ডের সিদ্ধান্তের পর নতুন বেতন কাঠামো ঘোষণা হলে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামিমা পারভীন শিল্পী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকায় মজুরি কমিশন বোর্ডের সভায় সিদ্ধান্ত মোতাবেক আগামী জানুয়ারিতে ডিসেম্বরের শ্রমিকদের বেতন বৃদ্ধির টাকা পাবেন। মজুরি কমিশন বোর্ডের সিদ্ধান্তের পর গত বৃহস্পতিবার থেকেই অনেক গার্মেন্টসের উৎপাদন শুরু হয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবির ১৩ প্লাটুন সদস্য। এছাড়া দায়িত্ব পালন করছেন আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গত পাঁচ দিনে হামলা-ভাঙচুরের ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় ৭টি মামলায় কয়েক হাজার দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত ৩৬ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে গ্রেপ্তাররা কেউ শ্রমিক নন বলে জানান সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।

আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বিগত কয়েকদিন যা ঘটেছে তা শ্রমিক আন্দোলন নয়, বরং ফ্যাসিস্টরা তাদের ব্যর্থ শক্তি প্রদর্শন করে এবং পুলিশকে লক্ষ্য করে আন্দোলনের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। অতীতেও তারা পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে এবং পুলিশকে ক্ষতিগ্রস্ত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

একজন গার্মেন্টস মালিক জানান, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল। পতিত সরকারের দোসররা আত্মগোপনে থেকে এসব ষড়যন্ত্র করছে বলে বিভিন্ন গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় বেশ কিছু কারখানা বন্ধ থাকায় নিরব পরিবেশ বিরাজ করছে আশুলিয়া ও সাভারে। তবে শনিবার থেকে উপস্থিতি প্রায় শতভাগ হওয়ায় শিল্পাঞ্চলে এখন শান্ত পরিবেশ বিরাজ করছে বলে জানা গেছে।

জাতীয় বিভাগের আরও খবর

রংপুরে ডাক বিভাগের কোয়ার্টারে ভাড়াটে: বরাদ্দ কর্মকর্তার নামে, থাকছেন বহিরাগতরা
জাতীয়

রংপুরে ডাক বিভাগের কোয়ার্টারে ভাড়াটে: বরাদ্দ কর্মকর্তার নামে, থাকছেন বহিরাগতরা

রংপুর নগরীর ধাপ এলাকায় ডাক বিভাগের পোস্টাল স্টাফ কোয়ার্টারে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বরাদ্দপ্রাপকদের পরিবর্তে ভাড়াটে ও সাবলেটবাসীরা বসবাস করছেন…

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন তারেক রহমান
জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন তারেক রহমান

প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠনের পর এবারই প্রথম 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদযাপন করল দলটি। শনিবার বিকেলে রাজধানীর নয…

বিএসটিআইয়ে ঝুঁকিভাতার নামে এক দশকে প্রায় হাজার কোটি টাকা বণ্টন, দুদকের অনুসন্ধানে অনিয়মের চিত্র
জাতীয়

বিএসটিআইয়ে ঝুঁকিভাতার নামে এক দশকে প্রায় হাজার কোটি টাকা বণ্টন, দুদকের অনুসন্ধানে অনিয়মের চিত্র

পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সব কর্মকর্তা-কর্মচারীই ঝুঁকিভাতা পাচ্ছেন। বছরে এ খাত…

জাতীয়

বনানীতে সেতু ভবনের গার্ড রুম লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরও একটি অবিস্ফোরিত ককটেল

রাজধানীর বনানীতে সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে গার্ড রুমের কাচ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।…