ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার সন্ধ্যায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে একটি এবং সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
টিএসসিতে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের বিজয় একাত্তর হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানিয়েছেন, প্রথমে উদ্যানের দিকে একটি বিস্ফোরণ ঘটে।
পরে মেট্রোর পাশে টিএসসির গেটে বিস্ফোরণের পর তিনজন দৌড় দেয়। তাদের সাথে আরও তিনজন দৌড় দেয়। এর মধ্যে দুজনকে আটক করেন ছাত্রদলের এই নেতারা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, টিএসসি এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে একটি এবং সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

