…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঢাকায় অটোরিকশাচালকদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় অটোরিকশাচালকদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা
ছবি: সংগৃহীত

বিভিন্ন দাবিতে অটোরিকশাচালকদের ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর সাধারণ যাত্রীরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড়সহ আশপাশের এলাকায় অটোরিকশার চলাচল প্রায় বন্ধ রয়েছে।

ধর্মঘট চলাকালে সড়কে চলাচল করা কয়েকটি অটোরিকশায় ভাঙচুর ও বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন ধর্মঘটের সমর্থক অটোরিকশাচালকরা। দু-একটি অটোরিকশা সড়কে চলাচল করতে দেখা গেলেও সেগুলো আটকে দেওয়া হচ্ছে।

কোথাও হেডলাইট ভাঙচুর, আবার কোথাও অটোরিকশার ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার চিত্র দেখা গেছে।

চালকদের দাবি, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি বেশি নির্ধারণ এবং একজন চালকের পাঁচটির বেশি অটোরিকশা পরিচালনার সুযোগ না রাখার বিধানের প্রতিবাদে তাঁরা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।

সকাল ৯টার দিকে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী মোড়ে অটোরিকশাচালকরা মিছিল নিয়ে সমাবেত হন। সেখানে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

সোয়া ৯টার দিকে দয়াগঞ্জ মোড়ে দুই স্কুলছাত্রীকে নিয়ে একটি অটোরিকশা যাওয়ার সময় সেটির ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় এক ব্যক্তি অটোরিকশাটির হেডলাইটে আঘাত করলে সেটি ভেঙে যায়।

এতে অটোরিকশায় থাকা দুই স্কুলছাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। পরে চালকের সঙ্গে হামলাকারীর বাগবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।

অন্যদিকে মুরগিটোলা মোড়ে তিন থেকে চারটি অটোরিকশা আটকে সেগুলোর ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে।

হঠাৎ করে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা। বিভিন্ন মোড়ে কর্মস্থলে যাওয়া মানুষরা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়ে অনেকেই যানবাহন না পেয়ে দীর্ঘ পথ হেঁটে যেতে বাধ্য হচ্ছেন। যাত্রাবাড়ী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অফিস করতে যাওয়া এক কর্মকর্তা বলেন, 'রাস্তায় এসে দেখি অটোরিকশা চলাচল বন্ধ। এখন বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।'

ধর্মঘটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জাতীয় বিভাগের আরও খবর

হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ‘কোনো বক্তব্য নাই’ পররাষ্ট্র সচিবের, কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়

হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ‘কোনো বক্তব্য নাই’ পররাষ্ট্র সচিবের, কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার …

জাতীয়

শ্রমিক অসন্তোষে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সোমবার (৯ নভেম্বর…

জাতীয়

ফ্যাসিবাদের আমলে সমবায় সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে: আবদুস সালাম

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের সমবায় সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ব…

তিন রাতে সাভার-ধামরাইয়ে চার বাসে আগুন, নাশকতার সন্দেহ
জাতীয়

তিন রাতে সাভার-ধামরাইয়ে চার বাসে আগুন, নাশকতার সন্দেহ

ঢাকার সাভার ও ধামরাই উপজেলার পৃথক চারটি স্থানে তিন রাতে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।…