…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

এক নবজাতকের পিতৃত্বের দাবি দুই ধর্মের দুজনের

নিজস্ব প্রতিবেদক
এক নবজাতকের পিতৃত্বের দাবি দুই ধর্মের দুজনের
ছবি: সংগৃহীত

এক নারীর কোলজুড়ে জন্ম নিয়েছে একটি নবজাতক। কিন্তু সেই নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির হয়েছেন দুজন। তাঁদের একজন হিন্দু ও আরেকজন মুসলিম।

রোববার (৮ নভেম্বর) সকালে বরিশাল নগরীর আফির মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ নিয়ে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, বেসরকারি ওই হাসপাতালে শান্তা নামের এক গৃহবধূর সন্তান জন্ম নেয়। সন্তান জন্মের সময় পাশে ছিলেন সুভাস নামের একজন, যিনি নিজেকে শান্তার স্বামী বলে দাবি করেন।

তবে রোববার সকালে হঠাৎ হাসপাতালে শান্তা ও নবজাতকের শয্যার পাশে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনিও নিজেকে ভূমিষ্ঠ হওয়া নবজাতকের জন্মদাতা পিতা দাবি করেন।

এমদাদ দাবি করেন, ২০২১ সালে প্রেম করে চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর ধর্মান্তরিত হয়ে মুসলিম হন শান্তা। বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকায় থাকতেন তাঁরা। সন্তান জন্ম দেওয়ার কথা বলে তিন মাস আগে বাবার বাড়িতে আসে স্ত্রী। এ সময় উপস্থিত সবাইকে নিজের বিয়ে ও দাম্পত্য জীবনের প্রমাণ দেখান তিনি।

এদিকে, প্রথম স্বামী হাসপাতালে হাজির হওয়ার পরপরই ঘটনাস্থল থেকে কেটে পড়েন দ্বিতীয় স্বামী সুভাস। যে কারণে তাঁর বক্তব্য জানা যায়নি।

শান্তা দাবি করেন, এমদাদের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। এমনকি ভূমিষ্ঠ হওয়া সন্তানের বাবাও এমদাদ নন। তবে এমদাদের দেখানো বিয়ের কাবিন ও প্রমাণ সম্পর্কে উত্তর দেননি তিনি।

জানা গেছে, এমদাদকে পালিয়ে বিয়ে করার পরও নিজ বাড়িতে যাওয়া-আসা ছিল শান্তার। এরই মধ্যে ২০২৪ সালে নিজের বিয়ের কথা গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাসের সঙ্গে প্রেমে জড়ান শান্তা। এমনকি বিয়েও হয় তাঁদের।

তবে দ্বিতীয় স্বামী জানতেন, চাকরির সুবাদে ঢাকায় থাকতে হয় শান্তাকে। অথচ তিনি ঢাকায় গিয়ে প্রথম স্বামীর সংসার করতেন। আবার বাবার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে দ্বিতীয় স্বামীর সংসার করে আসছিলেন তিনি।

হাসপাতালে দুই ব্যক্তির পিতৃত্বের দাবি নিয়ে চাঞ্চল্যের মধ্যে শান্তার দুই বিয়ের বিষয়টি সামনে এলেও এমদাদের দেখানো কাবিন ও প্রমাণ নিয়ে তাঁর কোনো জবাব এখনো মেলেনি।

জাতীয় বিভাগের আরও খবর

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু
জাতীয়

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু

ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। আগ…

বিসিএস (কর) ক্যাডারের ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
জাতীয়

বিসিএস (কর) ক্যাডারের ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বিসিএস (কর) ক্যাডারের ৩২ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৯ নভেম্বর) এনবিআর থেকে এ সম্পর্কিত একটি …

জাতীয়

২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি, কোটা বাড়ল ৫ হাজার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন।…

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…