…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

নিজস্ব প্রতিবেদক
ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন
ছবি: সংগৃহীত

পুরুষদের টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা ডেভিস কাপে অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন রহমান রাকীন। বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি।

আগামী ১১ থেকে ১৪ নভেম্বর ভিয়েতনামের ফান থিয়েট শহরের তিয়েন থানহ এলাকায় অবস্থিত নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ থেকে চারজন খেলোয়াড় ও একজন কোচ রোববার রাতে ভিয়েতনামের উদ্দেশে রওনা হন। তাঁদের মধ্যে রয়েছেন রাজশাহীর রাকীন রহমান।

রাকীন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রসঙ্গে রাকীন রহমান বলেন, এত বড় একটি আন্তর্জাতিক আসরে অংশ নিতে যাচ্ছি, এতে আমি অত্যন্ত আনন্দিত। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

রাকীন বলেন, আমরা যেন এ প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করে দেশের সম্মান বয়ে আনতে পারি।

রাজশাহী টেনিস কমপ্লেক্সের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী বলেন, রাকীন রহমানের ডেভিস কাপের মতো আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

তিনি আরও বলেন, রাকীনের এই অর্জন রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

খেলা বিভাগের আরও খবর

খেলা

মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ দেখছে উরুগুয়ে

আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে লিওনেল মেসির অনুপস্থিতিকে কাজে লাগাতে চায় উরুগুয়ে। বিশ্বের সেরা ফুটবলার না থাকার সুযোগে দারুণ কিছু করতে মুখ…

ফিফপ্রো বর্ষসেরা একাদশে ফিরলেন মেসি, জায়গা হলো না ব্যালন ডি'অরজয়ী কেইনের
খেলা

ফিফপ্রো বর্ষসেরা একাদশে ফিরলেন মেসি, জায়গা হলো না ব্যালন ডি'অরজয়ী কেইনের

ফুটবলারদের ভোটে নির্বাচিত ফিফপ্রো বর্ষসেরা একাদশে (ওয়ার্ল্ড ইলেভেন) জায়গা পেয়েছেন লিওনেল মেসি। ২০২৬ সালের এই একাদশে একমাত্র আর্জেন্টাইন প্রতিনিধি ত…

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারের ধাক্কা: টেস্ট র‍্যাংকিংয়ে দুই ধাপ নেমে অষ্টমে বাংলাদেশ
খেলা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারের ধাক্কা: টেস্ট র‍্যাংকিংয়ে দুই ধাপ নেমে অষ্টমে বাংলাদেশ

আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। ৯ নভেম্বর প্রকাশিত হালনাগাদ তালিকায় ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম …

চলে গেলেন ফুটবল সংগঠক হারুনুর রশীদ
খেলা

চলে গেলেন ফুটবল সংগঠক হারুনুর রশীদ

স্বাধীনতার পর ধ্বংসস্তূপ থেকে দেশের ক্রীড়াঙ্গন পুনর্গঠনের অন্যতম পথিকৃৎ, ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল…