…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

স্পিন পরিকল্পনা উল্টো ফল দিয়েছে বাংলাদেশের, সিরিজ জয়ে খুশি চেজ

নিজস্ব প্রতিবেদক
স্পিন পরিকল্পনা উল্টো ফল দিয়েছে বাংলাদেশের, সিরিজ জয়ে খুশি চেজ
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে স্পিনসহায়ক উইকেট তৈরি করে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু সেই কৌশলই শেষ পর্যন্ত স্বাগতিকদের জন্য বুমেরাং হয়েছে। দুই টেস্টের সিরিজে ক্যারিবীয় স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

দুই দলের স্পিনারদের পারফরম্যান্সেও ছিল স্পষ্ট ব্যবধান। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর সেই সন্তুষ্টির কথাই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ।

সিলেটে দ্বিতীয় টেস্ট শেষে সংবাদ সম্মেলনে চেজ বলেন, ‘আমরা খোলা মন নিয়েই এখানে এসেছিলাম। কারণ, জানতাম সাম্প্রতিক সময়ে বাংলাদেশ তাদের জেতা ম্যাচগুলোতে পেস আক্রমণের ওপরও বেশি নির্ভর করছে।’

চেজ বলেন, উইকেট পেসসহায়ক হলে আমাদের পেসাররা কাজে লাগবে, আর স্পিনসহায়ক হলে স্পিন বিভাগ প্রস্তুত থাকবে। ‘আমরা সব ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুত ছিলাম। তারা স্পিনসহায়ক উইকেট বেছে নিয়েছে, কিন্তু সেটি তাদের বিপক্ষেই গেছে। আমরা তাতে খুবই খুশি।’

বাংলাদেশের স্পিননির্ভর পরিকল্পনা ব্যর্থ হওয়ার পেছনে নিজেদের প্রস্তুতিকেও কৃতিত্ব দিয়েছেন চেজ। তাঁর মতে, স্পিন খেলার ক্ষেত্রে আগের চেয়ে উন্নতি করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের চেন্নাইয়ে গিয়ে স্পিনের বিপক্ষে অনুশীলনও কাজে দিয়েছে বলে জানান চেজ। তিনি বলেন, ‘সাধারণত বাংলাদেশে এলে তাদের স্পিনাররা আমাদের বেশ ভুগিয়ে থাকে। তবে স্পিন খেলার ক্ষেত্রে আমরা এখন উন্নতি করেছি।’

চেজ বলেন, ‘চেন্নাইয়ে গিয়ে ভারতের কন্ডিশনের মতো পরিবেশে অনুশীলন, স্পিনের বিপক্ষে অনেক সময় কাটানো এবং নিজেদের দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করা, সবকিছুই কাজে দিয়েছে। ভালো প্রস্তুতি নিলে যে ফল পাওয়া যায়, সেটিই প্রমাণ হয়েছে।’

সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের অন্যতম নায়ক বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। দুই টেস্টে তাঁর শিকার ১৬ উইকেট। বাংলাদেশের ব্যাটারদের নিয়মিত চাপে রেখে সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন তিনি।

ওয়ারিক্যানের বোলিংয়ের প্রশংসা করে চেজ বলেন, ‘দুই ম্যাচেই ওয়ারিক্যান খুব ভালো বোলিং করেছে। সে রান নিয়ন্ত্রণে রেখেছে, দীর্ঘ সময় ধরে ব্যাটারদের ওপর চাপ তৈরি করেছে।’

মিরপুরে প্রথম টেস্টে আট উইকেটে জিতে সিরিজে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সিলেটে দ্বিতীয় টেস্টেও জয়ের ভালো সুযোগ তৈরি করেছিল তারা। একপর্যায়ে ১৮২ রানে বাংলাদেশের ৭ উইকেট তুলে নিয়ে জয়ের পথেই ছিল ক্যারিবীয়রা। তবে তাইজুল ইসলামের লড়াকু ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।

ম্যাচে জয়ের খুব ভালো অবস্থানে থাকার কথা স্বীকার করেছেন চেজ। তবে টেস্ট ক্রিকেটে এমন প্রতিরোধও খেলারই অংশ বলে মনে করেন তিনি। চেজ বলেন, ‘আমরা ম্যাচ জেতার দারুণ অবস্থানে ছিলাম। কিন্তু তাইজুলও দারুণ একটি ইনিংস খেলেছে। টেস্ট ক্রিকেট এমনই। কখনো মনে হয় আপনি ম্যাচের নিয়ন্ত্রণে আছেন, তখনই কেউ এসে অসাধারণ কিছু করে বসে। এটাই খেলার অংশ।’

বাংলাদেশের মাটিতে সিরিজ জয়ের পাশাপাশি পুরো বছরের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট চেজ। পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে তিন সিরিজের দুটিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। কোনো সিরিজেই হারেনি তারা। চেজের মতে, পরিকল্পনা ও পরিশ্রমের সুফল পাচ্ছে দল।

খেলা বিভাগের আরও খবর

খেলা

মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ দেখছে উরুগুয়ে

আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে লিওনেল মেসির অনুপস্থিতিকে কাজে লাগাতে চায় উরুগুয়ে। বিশ্বের সেরা ফুটবলার না থাকার সুযোগে দারুণ কিছু করতে মুখ…

ফিফপ্রো বর্ষসেরা একাদশে ফিরলেন মেসি, জায়গা হলো না ব্যালন ডি'অরজয়ী কেইনের
খেলা

ফিফপ্রো বর্ষসেরা একাদশে ফিরলেন মেসি, জায়গা হলো না ব্যালন ডি'অরজয়ী কেইনের

ফুটবলারদের ভোটে নির্বাচিত ফিফপ্রো বর্ষসেরা একাদশে (ওয়ার্ল্ড ইলেভেন) জায়গা পেয়েছেন লিওনেল মেসি। ২০২৬ সালের এই একাদশে একমাত্র আর্জেন্টাইন প্রতিনিধি ত…

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারের ধাক্কা: টেস্ট র‍্যাংকিংয়ে দুই ধাপ নেমে অষ্টমে বাংলাদেশ
খেলা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারের ধাক্কা: টেস্ট র‍্যাংকিংয়ে দুই ধাপ নেমে অষ্টমে বাংলাদেশ

আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। ৯ নভেম্বর প্রকাশিত হালনাগাদ তালিকায় ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম …

চলে গেলেন ফুটবল সংগঠক হারুনুর রশীদ
খেলা

চলে গেলেন ফুটবল সংগঠক হারুনুর রশীদ

স্বাধীনতার পর ধ্বংসস্তূপ থেকে দেশের ক্রীড়াঙ্গন পুনর্গঠনের অন্যতম পথিকৃৎ, ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল…