…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

আহসানের দেড়শো আর তামিমের ৭ উইকেটে মালয়েশিয়াকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
আহসানের দেড়শো আর তামিমের ৭ উইকেটে মালয়েশিয়াকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ব্যাট হাতে আহসান আল মুমিনের দুর্দান্ত দেড়শো, বল হাতে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিং। দুই তরুণের নৈপুণ্যে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

দলের হয়ে একাই ব্যাট হাতে আলো ছড়ান আহসান আল মুমিন। ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

তাঁকে যোগ্য সঙ্গ দেন রবিউল হাসান অনিক। ৪৮ বলে ৪৫ রান করেন এই ব্যাটার।

মালয়েশিয়ার হয়ে নাগিনেস্বরন সাথনাকুমারান, শায়ির আশরাফ ও উলগা গুনাওয়ান নেন দুটি করে উইকেট।

৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে মালয়েশিয়া। মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান তাফিউল আলম তামিম। মাত্র ৭.৫ ওভার বল করে ১৮ রান খরচায় শিকার করেন ৭ উইকেট। এর মধ্যে ছিল দুটি মেডেন ওভার।

মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন নাগিনেস্বরন সাথনাকুমারান। ৮১ বলের ইনিংস খেলেও দলকে বড় পরাজয় থেকে বাঁচাতে পারেননি তিনি।

বাংলাদেশের হয়ে তামিমের পাশাপাশি রুবায়েত ইসলাম রিজন নেন দুটি উইকেট।

খেলা বিভাগের আরও খবর

খেলা

মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ দেখছে উরুগুয়ে

আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে লিওনেল মেসির অনুপস্থিতিকে কাজে লাগাতে চায় উরুগুয়ে। বিশ্বের সেরা ফুটবলার না থাকার সুযোগে দারুণ কিছু করতে মুখ…

ফিফপ্রো বর্ষসেরা একাদশে ফিরলেন মেসি, জায়গা হলো না ব্যালন ডি'অরজয়ী কেইনের
খেলা

ফিফপ্রো বর্ষসেরা একাদশে ফিরলেন মেসি, জায়গা হলো না ব্যালন ডি'অরজয়ী কেইনের

ফুটবলারদের ভোটে নির্বাচিত ফিফপ্রো বর্ষসেরা একাদশে (ওয়ার্ল্ড ইলেভেন) জায়গা পেয়েছেন লিওনেল মেসি। ২০২৬ সালের এই একাদশে একমাত্র আর্জেন্টাইন প্রতিনিধি ত…

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারের ধাক্কা: টেস্ট র‍্যাংকিংয়ে দুই ধাপ নেমে অষ্টমে বাংলাদেশ
খেলা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারের ধাক্কা: টেস্ট র‍্যাংকিংয়ে দুই ধাপ নেমে অষ্টমে বাংলাদেশ

আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। ৯ নভেম্বর প্রকাশিত হালনাগাদ তালিকায় ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম …

চলে গেলেন ফুটবল সংগঠক হারুনুর রশীদ
খেলা

চলে গেলেন ফুটবল সংগঠক হারুনুর রশীদ

স্বাধীনতার পর ধ্বংসস্তূপ থেকে দেশের ক্রীড়াঙ্গন পুনর্গঠনের অন্যতম পথিকৃৎ, ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল…