…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

নিজস্ব প্রতিবেদক

ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ি রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকায়।

পরিবারের সদস্যরা জানান, বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন।

মোশাররফ হোসেন আখুঞ্জি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। স্কুলছাত্র থাকা অবস্থায় তিনি ভাষা আন্দোলনে যোগ দেন।

মাতৃভাষার মর্যাদা রক্ষার এই সংগ্রামে তাঁর অবদানের কথা রাজশাহী তথা জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। ১৬ বছর বয়সে ভাষা আন্দোলনে যোগ দেন।

তিনি রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রাবাস ও পাড়া-মহল্লায় গিয়ে অন্যান্য কর্মীদের সঙ্গে মিলে ছাত্রছাত্রীদের সংগঠিত করতেন এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করতেন।

তিনি ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির রাতে রাজশাহী কলেজে শহীদ মিনার নির্মাণকাজেও জড়িত ছিলেন।

ওই সময় ভাষা শহীদদের সম্মান জানাতে ইট ও মাটি দিয়ে নির্মিত স্মৃতিস্তম্ভ পরদিন সকালে পুলিশ ও তৎকালীন শাসকদল মুসলিম লীগের সদস্যরা ভেঙে ফেলে।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জির বড় ছেলে শাহরিয়ার আখুঞ্জি জানান, নগরীর কুমারপাড়া এলাকায় মোশাররফ হোসেন আখুঞ্জির নিজ বাসভবনের উদ্দেশে ঢাকা থেকে তাঁর মরদেহ ইতোমধ্যেই রাজশাহীতে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

রাতের মধ্যে তাঁর মরদেহ রাজশাহীতে এসে পৌঁছাবে। মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্…

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন, ছয় দিনে আটটি
জাতীয়

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন, ছয় দিনে আটটি

ঢাকার সাভার ও ধামরাইয়ে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ছয় দিনে সাভার ও ধাম…

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু
জাতীয়

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু

ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। আগ…